লগইন
মীর সাব্বিরের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘খুব চেনা গল্প’
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ নভেম্বর, ২০২৬ | ১২:০১ রাত ১৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বিনোদন
মীর সাব্বিরের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘খুব চেনা গল্প’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মীর সাব্বিরের পরিচালনায় শিগগিরই প্রচার শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘খুব চেনা গল্প’। ১৯৯৯ সাল থেকে অভিনয় অঙ্গনে সরব থাকা এই তারকা অভিনয়ের পাশাপাশি নিয়মিত নির্দেশনাও দিচ্ছেন।

নতুন এই ধারাবাহিকটি প্রচারিত হবে ‘এমএসএম ড্রামা’ নামের একটি ইউটিউব চ্যানেলে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেত্রী ডলি জহুর, শাহেদ আলী, দীপা খন্দকার, কাজী রাজু এবং তাহমিনা সুলতানা মৌসহ একাধিক অভিনয়শিল্পী।

নাটকের বিষয়বস্তু সম্পর্কে মীর সাব্বির জানান, ‘খুব চেনা গল্প’ মূলত আমাদের চারপাশে ঘটে যাওয়া সাধারণ জীবনের নানা ঘটনা নিয়ে নির্মিত। এতে পারিবারিক সম্পর্কের বন্ধন, টানাপোড়েন ও মূল্যবোধকে প্রাধান্য দেওয়া হয়েছে। অনেক সময় সন্তানরা বাবা-মায়ের অনুভূতিগুলো সময়মতো অনুধাবন করতে পারে না, যা নিজেরা পিতামাতা হওয়ার পর বুঝতে শেখে। জীবনের এসব অতি পরিচিত অথচ অবহেলিত অনুভূতির প্রকাশ রয়েছে এই ধারাবাহিকে।

নাটকটিতে কাজ করে নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন সহশিল্পীরা। প্রবীণ অভিনেত্রী ডলি জহুর বলেন, মীর সাব্বির একজন ভালো অভিনেতার পাশাপাশি নির্দেশক হিসেবেও সমান পারদর্শী ও দায়িত্বশীল। শাহেদ আলী বলেন, যেকোনো জটিল দৃশ্য তিনি সহজভাবে বুঝিয়ে শেষ করতে পারেন। এছাড়া দীপা খন্দকার মন্তব্য করেন, বাস্তবমুখী কাহিনি নির্বাচনের কারণেই মীর সাব্বিরের নাটক দর্শকের মন জয় করে।

দীর্ঘ ক্যারিয়ারে মীর সাব্বির এখন পর্যন্ত ১৫৫ জন অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। যার মধ্যে জয়া আহসান, তারিন জাহান, পপিসহ দেশের প্রথম সারির অনেক তারকা রয়েছেন। এমনকি কিংবদন্তি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গেও নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কতটুকু বাস্তব আর কীভাবে দেখছে দিল্লি?

১ ঘন্টা আগে
কতটুকু বাস্তব আর কীভাবে দেখছে দিল্লি?

খুলনার গাছিদের খেজুর রস সংগ্রহে ব্যস্ততা তুঙ্গে

১ ঘন্টা আগে
খুলনার গাছিদের খেজুর রস সংগ্রহে ব্যস্ততা তুঙ্গে

২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

৩ ঘন্টা আগে
২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

শিক্ষামন্ত্রী

৩ ঘন্টা আগে
শিক্ষামন্ত্রী

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

৭ ঘন্টা আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

১০ ঘন্টা আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

১১ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

১২ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

১২ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।