সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান | মদ ও ইয়াবাসহ আটক ১
সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রংমহল বিওপির সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ, ইয়াবা ও স্বর্ণের আংটিসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে খাসমহল এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মেহেরপুর জেলার গাংনী থানার শেওড়াতলা গ্রামের মোঃ রুবেল হোসেনকে (পিতা: মোঃ নজরুল ইসলাম) আটক করা হয়। তার কাছ থেকে ১ বোতল ভারতীয় মদ, ১০ পিস ইয়াবা, ১টি স্বর্ণের আংটি, ১টি এয়ারপড, ২টি সিম কার্ড এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামাল ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭৮,৪২০ টাকা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণসহ জব্দ করা আলামত গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি জানায়, সীমান্তে মাদক পাচার ও চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি নিয়ে অভিভাবকদের উদ্বেগ, নীতিমালার লঙ্ঘন ঠেকানোর দাবি
২ দিন আগে
ঋতু পরিবর্তনের আমেজে স্বস্তি ও দুর্ভোগের মিশ্র অনুভূতি
২ দিন আগে
কুষ্টিয়া পৌর নির্বাচনে এনসিপির মেয়র পদে মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা
২ দিন আগে