লগইন
জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় মেহেরপুরে স্বাস্থ্য খাতের সমন্বিত কর্মশালা সম্পন্ন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ অক্টোবর, ২০২৬ | ০২:০০ দুপুর ১৮২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় মেহেরপুরে স্বাস্থ্য খাতের সমন্বিত কর্মশালা সম্পন্ন

জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য সময়োপযোগী, মানসম্মত ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মেহেরপুরে ‘স্বাস্থ্য খাতে জেন্ডারভিত্তিক সহিংসতার প্রতিক্রিয়া’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় স্বাস্থ্য খাতের ভূমিকা ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

গত রোববার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আয়োজনে বিভিন্ন পেশাজীবী ও সরকারি কর্মকর্তারা অংশ নেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের জেন্ডার, এনজিও ও অংশীজন অংশগ্রহণ ইউনিটের উদ্যোগে এই কর্মশালাটি বাস্তবায়িত হয়।

কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ডা. মো. এনামুল হক। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপপরিচালক-৪ (উপসচিব) ডা. রেজওয়ান আহমেদ স্বাগত বক্তব্য উপস্থাপন করেন এবং উপপরিচালক (উপসচিব) মো. দাবির আল কাদের সফলভাবে কর্মশালাটি সঞ্চালনা করেন।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. এ.কে.এম. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাসিম আখতার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ জেলা সদর হাসপাতালে কর্মরত বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, মিডওয়াইফ, প্রশাসন, সমাজকল্যাণ কর্মী, আইনজীবী, সাংবাদিক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এই কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপপরিচালক-৪ (উপসচিব) ডা. রেজওয়ান আহমেদ, সাবেক জাতীয় পরামর্শক ডা. এ.জি.এম. মাশুকুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব.) মো. আবু মোমতাজ সাদ উদ্দিন আহমেদ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মেডিকেল অফিসার ডা. মো. গোলাম রাফি, পরিচালক (গবেষণা) ও যুগ্ম সচিব এস.এম. আবু হোরায়রা এবং মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনায় জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিদের স্বাস্থ্যসেবা প্রদানে জাতীয় প্রটোকল, ধর্ষণ-পরবর্তী চিকিৎসা ব্যবস্থাপনা মডিউল, অ্যান্ড্রয়েড অ্যাপ এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) ব্যবহারের ব্যবহারিক দিক তুলে ধরা হয়। একই সাথে, ভুক্তভোগী-কেন্দ্রিক ক্লিনিক্যাল, ফরেনসিক ও মেডিকোলিগ্যাল সেবা, প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ, রিপোর্টিং এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের জেন্ডার, এনজিও ও অংশীজন অংশগ্রহণ ইউনিট ২০১৭ সাল থেকে স্বাস্থ্য খাতে জেন্ডারভিত্তিক সহিংসতার প্রতিক্রিয়া কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করে আসছে। এই উদ্যোগের মাধ্যমে সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য সমন্বিত ও ভুক্তভোগী-কেন্দ্রিক স্বাস্থ্য ও মেডিকোলিগ্যাল সেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সক্ষমতা বৃদ্ধিতে নিরন্তর কাজ করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

২৫ মিনিট আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

১ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

২ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

বিশেষ দোয়া ও আলোচনা সভা

৩ ঘন্টা আগে
বিশেষ দোয়া ও আলোচনা সভা

রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

৪ ঘন্টা আগে
রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

৪ ঘন্টা আগে
সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

৯ ঘন্টা আগে
টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

মেহেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন, লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু

১০ ঘন্টা আগে
মেহেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন, লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু

আমন ধান, সবজি ও সরিষার ব্যাপক ক্ষতির আশঙ্কা

১০ ঘন্টা আগে
আমন ধান, সবজি ও সরিষার ব্যাপক ক্ষতির আশঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।