লগইন
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ অক্টোবর, ২০২৬ | ০৩:০০ রাত ১২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলের সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকায় একটি ‘শক্তিশালী’ নতুন জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে নিজ রাজনৈতিক দল লিকুদ পার্টির নেতা-কর্মীদের সামনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই প্রতিক্রিয়া জানান।

সমর্থকদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, লিকুদ পার্টি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে তাঁরা একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ নতুন সরকার গঠনে কাজ করবেন।

নির্বাচন পরবর্তী এক্সিট পোলে চরম নাটকীয়তা দেখা গেছে। ভোট গ্রহণ শেষে প্রাথমিক গণনায় বিরোধী জোট এগিয়ে থাকার ইঙ্গিত মিললেও, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নেতানিয়াহুর জোট আবার এগিয়ে আসে।

সংবাদমাধ্যমের হিসাব অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর জোট বর্তমানে ৫২টি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৯টি আসনে এবং আরব লিস্ট ১৯টি আসনে এগিয়ে রয়েছে। তবে কোনো জোটই এককভাবে প্রয়োজনীয় ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ শুরু হয়েছে।

নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, পূর্ণাঙ্গ ও চূড়ান্ত ফলাফল পাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। তবে আরবদের সমর্থন নিয়ে কোনো সরকার পরিচালনা করা হবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।

অন্যদিকে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট সমর্থকদের চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, জনগণ নেতানিয়াহুর শাসনের বিরুদ্ধে এবং পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। তিনি সবাইকে নিয়ে এক দায়িত্বশীল সরকার গঠনের চেষ্টা চালানোর কথা প্রকাশ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

১ ঘন্টা আগে
২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

শিক্ষামন্ত্রী

১ ঘন্টা আগে
শিক্ষামন্ত্রী

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

৫ ঘন্টা আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৮ ঘন্টা আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

৯ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

১০ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

১০ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

বিশেষ দোয়া ও আলোচনা সভা

১১ ঘন্টা আগে
বিশেষ দোয়া ও আলোচনা সভা

রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

১২ ঘন্টা আগে
রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।