লগইন
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ অক্টোবর, ২০২৬ | ০৩:০০ দুপুর ১৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

‘চব্বিশের গণ-অভ্যুত্থান’-এর চেতনাকে ধারণ করে দেশের রাজনৈতিক সংস্কার ও পুনর্গঠনে কাজ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামোয় এক গুরুত্বপূর্ণ পদে মনোনীত করেছে ঝিনাইদহের কৃতি সন্তান তারেক রেজাকে।

তাঁকে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা-মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চল) হিসেবে নিযুক্ত করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ও দপ্তর সম্পাদক মো. হামিদ পারভেজ মিয়া একটি সাংগঠনিক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে তারেক রেজা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এবং ধর্ম ও সম্প্রীতি সেলের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়কের দায়িত্বেও ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ জোরদার করা এবং তাঁদের দলের কার্যক্রম ও দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাঁকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, নতুন আন্তর্জাতিক সাংগঠনিক দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগ দিতে তারেক রেজা ঝিনাইদহ জেলা আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন।

তারেক রেজার নতুন দায়িত্বপ্রাপ্তিকে অভিনন্দন জানিয়ে ঝিনাইদহ জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব ও দপ্তর সম্পাদক মো. হামিদ পারভেজ মিয়া বলেন, “তারেক রেজাকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা-মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চল) পদে মনোনীত করায় ঝিনাইদহ জেলা এনসিপি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা তাঁর নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”

তিনি আরও যোগ করেন, “যদিও তিনি জেলা আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন, আমরা আশা করি ঝিনাইদহে এনসিপির সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ও সহযোগিতা অব্যাহত থাকবে। তাঁর এই নতুন পদ দলের কেন্দ্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাংগঠনিক যোগাযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নিজের নতুন দায়িত্ব প্রসঙ্গে তারেক রেজা বলেন, “ঝিনাইদহের স্থানীয় দায়িত্ব থেকে সরে আসা দলের সঙ্গে কোনো দূরত্ব তৈরি করা নয়; বরং এটি কেন্দ্রীয় ও ডায়াস্পোরা কার্যক্রমকে আন্তর্জাতিক পরিমন্ডলে আরও সুসংহত করার জন্য একটি সুচিন্তিত পদক্ষেপ। আমার লক্ষ্য হলো মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক জোরদার করা, তাঁদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা এবং দেশের রাজনৈতিক ও সামাজিক পুনর্গঠন প্রক্রিয়ায় তাঁদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। আমি দলের পক্ষ থেকে অর্পিত এই দায়িত্ব যথাযথ নিষ্ঠার সঙ্গে পালনে সচেষ্ট থাকব।”

জাতীয় নাগরিক পার্টি আশা প্রকাশ করেছে যে, তারেক রেজার এই নতুন দায়িত্ব প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দলের সাংগঠনিক সেতুবন্ধন আরও দৃঢ় করবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীরা আরও প্রত্যাশা করেন যে, এর মাধ্যমে দেশ ও প্রবাসের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় দলের কার্যক্রম আরও ব্যাপকতা লাভ করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কতটুকু বাস্তব আর কীভাবে দেখছে দিল্লি?

১ ঘন্টা আগে
কতটুকু বাস্তব আর কীভাবে দেখছে দিল্লি?

খুলনার গাছিদের খেজুর রস সংগ্রহে ব্যস্ততা তুঙ্গে

১ ঘন্টা আগে
খুলনার গাছিদের খেজুর রস সংগ্রহে ব্যস্ততা তুঙ্গে

২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

৩ ঘন্টা আগে
২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

শিক্ষামন্ত্রী

৩ ঘন্টা আগে
শিক্ষামন্ত্রী

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

৭ ঘন্টা আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

১০ ঘন্টা আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

১১ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

১২ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

১২ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।