লগইন
বুয়েন্স আইরেসে পৌঁছায়নি বুরকিনা ফাসো দল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ অক্টোবর, ২০২৬ | ১২:০১ দুপুর ২১২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
আর্জেন্টিনা প্রীতি ম্যাচ অনিশ্চিত | বুয়েন্স আইরেসে পৌঁছায়নি বুরকিনা ফাসো দল

আর্জেন্টিনা ও বুরকিনা ফাসোর মধ্যে নির্ধারিত প্রীতি ম্যাচটি নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। ৩০ সেপ্টেম্বর বুরকিনা ফাসো ফুটবল দলের আর্জেন্টিনায় পৌঁছানোর কথা থাকলেও, ভাড়া করা বিমানের ফ্লাইট বাতিল হওয়ায় দলটি এখনো বুয়েন্স আইরেসে পৌঁছাতে পারেনি। ফলস্বরূপ, আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় অনুষ্ঠিতব্য ম্যাচটি আদৌ হবে কিনা, তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

আফ্রিকান কাপ অফ নেশনসের বাছাইপর্ব খেলতে বর্তমানে মরক্কোয় অবস্থান করছে বুরকিনা ফাসো দল। সেখান থেকে আর্জেন্টিনার উদ্দেশ্যে তাদের বিশেষ চার্টার্ড ফ্লাইটটি বাতিল হওয়ার খবরটি নিশ্চিত করেছে বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন। তাদের এক বিবৃতিতে বলা হয়, "কোনো পূর্ব ঘোষণা ছাড়াই চার্টার্ড কোম্পানি ৩০ সেপ্টেম্বরের নির্ধারিত ফ্লাইট বাতিল করায় জাতীয় দলের ভ্রমণ পরিকল্পনা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই বাতিল হওয়ার ফলে আমাদের দলের ভ্রমণসূচি নতুন করে সাজাতে বাধ্য হতে হয়েছে।"

আফ্রিকান সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, মরক্কো থেকে আর্জেন্টিনাগামী বুরকিনা ফাসোর মোট দুটি ফ্লাইট বাতিল হয়েছে। চার্টার্ড ফ্লাইট বাতিল হওয়ার পর কর্তৃপক্ষ বাণিজ্যিক বিমানের মাধ্যমে তাদের ভ্রমণের ব্যবস্থা করলেও, বুরকিনা ফাসোর খেলোয়াড়রা তাতে সায় দেননি।

এই পরিস্থিতিতে ফরাসি সাংবাদিক রোমেইন মলিনা তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দাবি করেছেন যে, বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের বিরোধের মীমাংসা না হওয়ায় বুরকিনা ফাসোর বেশ কয়েকজন খেলোয়াড় আর্জেন্টিনা সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। তার মতে, দলীয় সমস্যা এবং কিছু আর্থিক বকেয়া নিষ্পত্তি না হওয়ার কারণে কিছু খেলোয়াড় নাকি শিবিরও ত্যাগ করেছেন।

রিভার প্লেটের মাঠ মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বুরকিনা ফাসো

তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসিওন’ জানিয়েছে, বোর্ড এবং খেলোয়াড়দের মধ্যে সৃষ্ট জটিলতা ইতিমধ্যেই সমাধান হয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আশা করছে, শুক্রবার ভোরে রওনা হয়ে বুরকিনা ফাসো ফুটবল দল স্থানীয় সময় শনিবার দুপুরে বুয়েন্স আইরেসে পৌঁছাবে। এএফএ-এর একটি সূত্র নিশ্চিত করেছে, "চার্টার্ড ফ্লাইটটি (স্থানীয় সময়) দুপুর ১টা ১৫ মিনিটে অবতরণ করার কথা রয়েছে।"

এর অর্থ হলো, মনুমেন্তাল স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৯টায় নির্ধারিত প্রীতি ম্যাচ শুরু হওয়ার মাত্র আট ঘণ্টা আগে বুরকিনা ফাসো দল আর্জেন্টিনার মাটিতে পৌঁছাবে। এরপর তারা দ্রুত হোটেলে পৌঁছে সরাসরি স্টেডিয়ামে যাবে এবং তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে। ম্যাচ শেষে স্থানীয় সময় রোববার সকাল ৭টায় বুরকিনা ফাসোর ফিরতি ফ্লাইট। অর্থাৎ, আর্জেন্টিনার মাটিতে তারা ২৪ ঘণ্টারও কম সময় অবস্থান করবে।

আর্জেন্টিনা কোচ স্কালোনির সামনে আরও দুটি প্রীতি ম্যাচ আছে

এদিকে, আর্জেন্টিনার আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’ নিশ্চিত করেছে যে এএফএ-এর পক্ষ থেকে "ম্যাচটি অনুষ্ঠিত হবে" বলে জানানো হয়েছে। এএফএ-এর মতে, সকল সমস্যার মূলে ছিল ফ্লাইটের জটিলতা। তবে ‘ক্ল্যারিন’ তাদের প্রতিবেদনে খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত অসন্তোষের কথাও উল্লেখ করেছে। এএফএ এবং ম্যাচের আয়োজক সংস্থা কেবল বিমানের ভাড়া, হোটেল এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করার কথা।

এই ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা মোট তিনটি প্রীতি ম্যাচ খেলছে। লিওনেল স্কালোনির দল বলিভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৪-০ গোলের জয় পেয়েছিল। বুরকিনা ফাসোর সাথে খেলার পর আগামী বুধবার মনুমেন্তাল স্টেডিয়ামে তারা বেনিনের মুখোমুখি হবে। উল্লেখ্য, বেনিনের বিপক্ষে সেই ম্যাচটি খেলেই লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রাখবেন বলে জানানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

২ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

২ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

৪ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

৪ ঘন্টা আগে
গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

৮ ঘন্টা আগে
অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

৯ ঘন্টা আগে
ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

রাজধানীতে প্লাস্টিক গুদামের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

৯ ঘন্টা আগে
রাজধানীতে প্লাস্টিক গুদামের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ

১০ ঘন্টা আগে
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ

তরুণদের ক্রীড়ামুখী করতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল’

১০ ঘন্টা আগে
তরুণদের ক্রীড়ামুখী করতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল’

চুয়াডাঙ্গায় তরুণ পরিবেশবান্ধব উদ্যোক্তাদের আইডিয়া প্রদর্শন ও অনুদান প্রদান

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় তরুণ পরিবেশবান্ধব উদ্যোক্তাদের আইডিয়া প্রদর্শন ও অনুদান প্রদান

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।