লগইন
বিশ্বজুড়ে সংঘাত সমাধানে আলোচনার গুরুত্ব
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:০১ বিকাল ১৯০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ | বিশ্বজুড়ে সংঘাত সমাধানে আলোচনার গুরুত্ব

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী যেকোনো ধরনের সংঘাত নিরসনে আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া ও পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন। তিনি আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি হিসেবে রাষ্ট্রগুলোর মধ্যে সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থ, সম্মান ও মর্যাদার ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী সতর্ক করেন যে, যুদ্ধ ও সংঘাত বিশ্ব অর্থনীতিকে গভীর সংকটে ফেলছে। এর ফলস্বরূপ জ্বালানি নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল ও মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে, যা বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানবিক সংকট ও ব্যাপক বাস্তুচ্যুতির কারণ হচ্ছে।

একটি শান্তিপূর্ণ ও মানবতাবাদী বিশ্ব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, "পরিবর্তনের প্রধান হাতিয়ার হওয়া উচিত যুক্তি, কূটনীতি, শিক্ষা এবং মানবতা, মারণাস্ত্র নয়।"

তার ভাষণে প্রধানমন্ত্রী ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সাথে তিনি পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গৌরবোজ্জ্বল অবদানের কথা স্মরণ করে বলেন, "বিশ্বশান্তি ও মানবসেবায় বাংলাদেশ আগামীতেও জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে সক্রিয় সহযোগিতা চালিয়ে যাবে।" তিনি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি অভিবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টা কামনা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাতীয় পর্যায়ে ইনোভেটিভ ও পারফরম্যান্স অ্যাওয়ার্ডে ভূষিত চুয়াডাঙ্গার সাকিব বিশ্বাস

৪২ মিনিট আগে
জাতীয় পর্যায়ে ইনোভেটিভ ও পারফরম্যান্স অ্যাওয়ার্ডে ভূষিত চুয়াডাঙ্গার সাকিব বিশ্বাস

পোশাক খাতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণ কেন সময়ের দাবি

৪২ মিনিট আগে
পোশাক খাতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণ কেন সময়ের দাবি

স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের

২ ঘন্টা আগে
স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের

রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

২ ঘন্টা আগে
রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আইনমন্ত্রী

৩ ঘন্টা আগে
আইনমন্ত্রী

মিস ইন্টারন্যাশনালের বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যবাহী গামছায় দ্যুতি ছড়ালেন প্রমা

৩ ঘন্টা আগে
মিস ইন্টারন্যাশনালের বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যবাহী গামছায় দ্যুতি ছড়ালেন প্রমা

আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

৪ ঘন্টা আগে
আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো

৪ ঘন্টা আগে
স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো

খাদ্যাভ্যাসে সচেতনতা ও নিয়ম মেনেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস

৫ ঘন্টা আগে
খাদ্যাভ্যাসে সচেতনতা ও নিয়ম মেনেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের দশকের হিন্দি গান ও মোগলাই খাবারের রাজকীয় সন্ধ্যা

৫ ঘন্টা আগে
আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের দশকের হিন্দি গান ও মোগলাই খাবারের রাজকীয় সন্ধ্যা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।