লগইন
৪ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ অক্টোবর, ২০২৬ | ০১:০০ দুপুর ১৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শৈলকুপায় মৎস্য দপ্তরের অভিযান | ৪ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে এক বিশেষ অভিযান পরিচালনা করে ৭৭টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

শনিবার (৩ অক্টোবর) কুমার নদীর দেবতলা ও দামুকদিয়া ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সক্রিয়ভাবে অংশ নেয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দকৃত ৭৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। অভিযান শেষে কবিরপুর নতুন ব্রিজের পাশে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন গণমাধ্যমকে জানান, ক্ষতিকর চায়না দুয়ারি জাল নদীর জীববৈচিত্র্য, বিভিন্ন জলজ প্রাণী এবং মাছের রেণু পোনা ধ্বংসের অন্যতম প্রধান কারণ। মৎস্য সম্পদ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ জালের ব্যবহারের বিরুদ্ধে তাদের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়া নিষিদ্ধ জাল কেনাবেচা ও ব্যবহারের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন এই কর্মকর্তা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫২ মিনিট আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫২ মিনিট আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

১ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

১ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

২ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

খোকসায় ফার্মেসিতে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে মুখোশধারীরা

৩ ঘন্টা আগে
খোকসায় ফার্মেসিতে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে মুখোশধারীরা

কুষ্টিয়ায় সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন, আসবাবপত্র ভস্মীভূত

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন, আসবাবপত্র ভস্মীভূত

তরুণদের জন্য সহজ অর্থায়নের সুযোগ

৪ ঘন্টা আগে
তরুণদের জন্য সহজ অর্থায়নের সুযোগ

মাদকসহ আটক ১, ভারতীয় ফেনসিডিল ও মদ উদ্ধার

৪ ঘন্টা আগে
মাদকসহ আটক ১, ভারতীয় ফেনসিডিল ও মদ উদ্ধার

জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকেই রোগীদের দীর্ঘ সারি, সুচিকিৎসা নিয়ে চরম অনিশ্চয়তা

৫ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকেই রোগীদের দীর্ঘ সারি, সুচিকিৎসা নিয়ে চরম অনিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।