লগইন
২৩ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ অক্টোবর, ২০২৬ | ০২:০০ দুপুর ১৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান | ২৩ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কুষ্টিয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও অবৈধ মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব চোরাচালানি মালামাল ও মাদকের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৫ হাজার ২৫০ টাকা বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সদস্যরা বুধবার (৭ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর পর্যন্ত সীমান্ত এলাকায় একাধিক অভিযান পরিচালনা করেন। প্রথম অভিযানটি চালানো হয় বুধবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে কাজিপুর বিওপির অধীনস্থ কাজিপুর সর্দারপাড়া এলাকায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৪৮টি ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এর আগে, ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালপুর বিওপির মাঠপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৫ বোতল মদ এবং ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে রাত ২টার দিকে একই বিওপির পাকুড়িয়া নামক স্থানে অভিযান চালিয়ে আরও ৫৭ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

এদিকে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চল্লিশপাড়া বিওপির আওতাধীন খবির নামে এক ব্যক্তির জমির পাশ থেকে ৯৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১৬৫টি চকলেট বাজি ও ২৩৫ প্যাকেট বিড়ি উদ্ধার করে বিজিবি। একই দিন ভোরে কাজিপুর বিওপির রিফুজিপাড়া মাঠ এলাকায় অপর এক অভিযানে ১৯ বোতল মদ ও ৫ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়।

৪৭ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষিত রাখতে এবং মাদক ও চোরাচালান নির্মূলে কুষ্টিয়া ব্যাটালিয়ন সর্বদা 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে আসছে। সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং এ ধরণের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কতটুকু বাস্তব আর কীভাবে দেখছে দিল্লি?

১ ঘন্টা আগে
কতটুকু বাস্তব আর কীভাবে দেখছে দিল্লি?

খুলনার গাছিদের খেজুর রস সংগ্রহে ব্যস্ততা তুঙ্গে

১ ঘন্টা আগে
খুলনার গাছিদের খেজুর রস সংগ্রহে ব্যস্ততা তুঙ্গে

২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

৩ ঘন্টা আগে
২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

শিক্ষামন্ত্রী

৩ ঘন্টা আগে
শিক্ষামন্ত্রী

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

৭ ঘন্টা আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

১০ ঘন্টা আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

১১ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

১২ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

১২ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।