লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

আন্তর্জাতিক
১৮ দফা দাবি নিয়ে রাষ্ট্রদূতকে স্মারকলিপি পেষ করেছেন সৌদিপ্রবাসী।

মাসুদ রানা,সৌদি আরব প্রতিনিধিঃযেসব রেমিট্যান্সযোদ্ধার অর্থে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুলেফেঁপে ওঠেছে। এসব প্রবাসীরা তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন। দাবি বাস্তবায়ন না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন তারা।

সম্প্রতি ১৮টি দাবি বাস্তবায়নে সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর হাতে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশিরা। হাইল, সৌদি আরব আওয়ামী পরিবারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রদূতের কাছে দেওয়া দাবিসমূহ তুলে ধরা হলো।

১. প্রবাসীদের ন্যাশনাল আইডি কার্ড (এনআইডি) দ্রুত দেওয়ার ব্যবস্থা। কেননা বাংলাদেশসহ প্রবাসে যেকোনো সরকারি কাজ করার জন্য এ কার্ড আবশ্যক।

২. মৃত প্রবাসী পরিবারকে ‘প্রবাসী কল্যাণ ফান্ড’ থেকে সরকারিভাবে মাত্র ৩ লাখ ৩৬ হাজার টাকা অনুদান দেওয়া হয়, যা বর্তমান সময়ে খুবই সামান্য, এটি বৃদ্ধি করে ১০ লাখ টাকা করার জোর দাবি।

৩. রেমিট্যান্স পাঠানোর ওপর ভিত্তি করে প্রবাসী পেনশন স্কিম চালু করার দাবি।

৪. স্বাস্থ্যবীমা (মেডিকেল ইন্সুরেন্স) নিশ্চিত করে প্রবাসে এবং দেশে স্বল্প খরচে ভালো মানের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা।

৫. দেশে সরকারিভাবে প্রতিটি জেলায় এবং উপজেলায় প্রবাসী হাসপাতাল তৈরির দাবি। যেন প্রবাসী পরিবার স্বাস্থ্যসেবা নিতে পারেন

৬. প্রবাস থেকে দেশে ফেরত কর্মীদের স্বল্প সময়ের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা।

৭. নারী কর্মীদের বিদেশে পাঠানোর জন্য এজেন্সিগুলোর নির্ধারিত বয়স ও তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে কিনা অভিজ্ঞ, সৎ অফিসার দিয়ে তদারকি করা, গাফিলতি থাকলে এজেন্সির বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া।

৮. প্রবাসে অসহায় নারী শ্রমিকদের জন্য দূতাবাসের আশ্রয় কেন্দ্রে সুযোগ–সুবিধা বৃদ্ধি করে, তাদের অল্প সময়ের মধ্যে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা।

৯. প্রবাসী শ্রমিকদের মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে সরকারিভাবে তাৎক্ষণিক ব্যবস্থা করার দাবি।

১০. প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দূতাবাসের আইনি পরামর্শ ও সহায়তা কার্যক্রমের পরিধি বৃদ্ধি করা।

১১. পাসপোর্ট নবায়নে আগের মতো দূতাবাসে কনস্যুলার সেবা চালু করা, প্রবাসী সেবাকেন্দ্রগুলোর সেবার মান বাড়ানোর ব্যাপারে দূতাবাসের কর্মকর্তাদের দিয়ে দৈনিক মনিটরিং করা।

১২. প্রবাসফেরত পরিবারের সন্তানদের দেশের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবাসী কোটাভিত্তিক ভর্তির সুযোগ দেওয়া

১৩. বাংলাদেশে বিনিয়োগে 

আগ্রহী প্রবাসীদের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালু করা।

১৪. বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা।

১৫. বাংলাদেশ বিমানের টিকিট ও লাগেজ সিন্ডিকেটদের মাধ্যমে প্রবাসী যাত্রী হয়রানি বন্ধ করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। সপ্তাহে অন্তত একটি বাংলাদেশ বিমানের ফ্লাইটের দাবি।

১৬. হাইলে বাংলাদেশের যেকোনো একটি ব্যাংকের শাখার দাবি।

১৭. সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে যারা কটূক্তি করেন তাদের আইনের আওতায় নিয়ে আসা।

১৮. বাংলাদেশে সরকারি ইপিজেডগুলোতে প্রবাসীদের ব্যবসা করার সুবিধার মাধ্যমে বিনিয়োগের ব্যবস্থা করা।

জেলহত্যা দিবস উপলক্ষে সৌদি আরবের হাইলে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রবাসীরা ১৮টি দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর হাতে। সৌদি প্রবাসীরা মনে করেন, তাদের দাবিগুলো প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাবে এবং বাস্তবায়িত হবে।

উল্লিখিত বিষয়গুলো বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণ করে রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছে প্রবাসী বাংলাদেশিরা

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২১ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।