লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

আন্তর্জাতিক
সৌদির গ্র্যান্ড মসজিদে ফের বিধিনিষেধ আরোপ

মাসুদ রানা,সৌদি আরব প্রতিনিধিঃসৌদি আরবের পবিত্র দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম পুনরায় চালু করেছে দেশটির সরকার। করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্ক এবং নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার (২৯ ডিসেম্বর) দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) থেকে সেটি কার্যকর হয় বলে জানা গেছে। করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব কমতে শুরু করলে দেশটির কর্তৃপক্ষ অক্টোবরে এ দুই মসজিদ থেকে স্বাস্থ্যবিধি শিথিল করেছিল।

বুধবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, মসজিদুল হারামে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের সামাজিক দূরত্ব মেনে চলার ব্যবস্থা পুনরায় জারি করা হবে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৭টা থেকে নতুন বিধি কার্যকর হতে যাচ্ছে।

জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মীরা ধর্মপ্রাণ মুসল্লিরা কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখবেন সেসব নিয়ম কানুন নিয়ে পরিকল্পনা করছেন। এরই মধ্যে মসজিদের করিডোরসহ ভেতরের বিভিন্ন জায়গায় এ সংক্রান্ত তথ্যাবলি জানানোর জন্য লাগানো হয়েছে স্টিকার। এই প্রতিরোধমূলক ব্যবস্থা মদিনার মসজিদে নববীতেও প্রয়োগ করার কথা জানান তিনি।

তবে মসজিদে মুসল্লিদের প্রবেশে সংখ্যা কমিয়ে আনার ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

এদিকে, স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ, ৫৫ হাজার ৪১৭ জন। একই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন এবং মোট মৃত্যু হয়েছে আট হাজার ৮৭৫ জনের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসাধীন আরও ৪৯ জনের অবস্থা গুরুতর। করোনা মোকাবিলায় সৌদিজুড়ে চলছে টিকা কার্যক্রম চলছে।

অন্যদিকে, শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার ৬৭৪ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৪৫ হাজার ৯৫৮ জনে। এছাড়া করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়েছে বহু দেশে। ওমিক্রন ঠেকাতে অন্যান্য দেশগুলোও নানা বিধিনেষেধ পুনরায় চালু করেছে

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।