লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ জুলাই, ২০২২ | ১২:০০ রাত ৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সমাজের প্রতি সংবেদনশীল হওয়ার শপথ নিলেন বন্ধু সঙ্গঠণ আমরা নব্বই

সমাজের প্রতি আরও বেশি সংবেদনশীল হওয়ার ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধর শপথ নিলেন আলমডাঙ্গার বন্ধু সংগঠণ আমরা নব্বইঈদ পূণর্মিলনীর বন্ধুত্ব উদযাপন অনুষ্ঠান শেষে ১৯৯০ সালের সালের এসএসসি ব্যাচের বন্ধুরা এ শপথ নেন।


আলমডাঙ্গার পান্না কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ওই মিলন মেলায় বক্তারা বলেন, আমাদের প্রত্যেকের যেমন পারিবারিক দায়িত্ব রয়েছে, তেমন সামাজিক দায়িত্ব রয়েছে। সুনাগরিক হিসেবে এ সামাজিক দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আমাদের সন্তানদের জন্য হলেও সামাজিক দায়িত্ব কাঁধে নিতেই হবে। তাছাড়া, চল্লিশে শরীর-মনের চালশে দূর করতে সোসাল ইনভেস্টমেন্ট জরুরি।


যেভাবে আমরা টাকা-পয়সা বিনিয়োগ করি, তেমনভাবেই সামাজিক বিনিয়োগও প্রয়োজন। সংসারের বাইরেও নিজস্ব জগৎ গড়ে তোলা প্রয়োজন। চল্লিশোত্তর শরীর ও মনের তারুণ্য ধরে রাখার টনিক এটি।


তারপূর্বে, ঈদের ২য় দিন সকাল ৯ টায় আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নব্বইয়ের সতীর্থরা বিভিন্ন গ্রাম থেকে উপস্থিত হতে থাকেন। আমরা নব্বই এর মনোগ্রাম খচিত গেঞ্জি ও ক্যাপে সজ্জিত হয়ে ব্যান্ড পার্টি নিয়ে বন্ধুরা শহর প্রদক্ষিণ করেন।র্ বন্ধুদের কার্নিভালটি পান্না কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।


এখানে হালকা নাস্তা শেষে চলে তুমুল আড্ডাবাজি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাদরেল প্রকৌশলী, আমলা, বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হর্তাকর্তা, কৃষক, সাংবাদিক, ব্যবসায়ীর কোন বিভেদ ছিল না এ মনোহরণ আড্ডায়। উচ্ছ্বাস আর কলহাস্যে মুখরিত হয়ে উঠে মিলনমেলাস্থল।

দুপুরে ভরপেট ভোজ শেষে সন্ধ্যার পূর্ব পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নেওয়া কৃতি শিল্পী তমা,বিশ্বাস ও সিনথিয়ার সঙ্গীত সুধা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।