মহেশপুরে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর উপজেলার শহরের কলেজ মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুস সামাদ (৪৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামের মৃত কৃদরত আলীর ছেলে।
তিনি শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিকেলে আব্দুস সামাদ মহেশপুর শহর থেকে মোটর সাইকেলের তেল আনতে স্থানীয় মহেশপুর ফিলিং স্টেশনে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ট্রাকের ধাক্কায় রাস্তার ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক
৮ ঘন্টা আগে