লগইন
বেলগাছী ইউনিয়নের আওয়ামীলীগের উদ্দ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ অক্টোবর, ২০২১ | ০৬:০০ বিকাল ২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বেলগাছী ইউনিয়নের আওয়ামীলীগের উদ্দ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে বেলগাছী ইউনিয়নের আওয়ামীলীগের উদ্দ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর মঙ্গলবার বিকালে ফরিদপুর বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সমীর কুমার দের নিজ গ্রামে পথসভা অনুষ্ঠিত হয়।


পথ সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু।

এসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে সমীর বাবু আপনাদের সাথে কাধে কাধ মিলিয়ে দলের জন্য কাজ করেছেন। কাজ করেছেন এলাকার মানুষের জন্য। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আত্মনিয়োগ করেছেন। তার সে পরিশ্রম যেন ব্যর্থ না হয়, বঙ্গবন্ধুর স্বপ্ন যেন ব্যর্থ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। নৌকা প্রতীক আমাদের দলীয় প্রতীক। আওয়ামী লীগের মর্যাদার প্রতীক। এ প্রতীক মর্যাদা অক্ষুন্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ষড়যন্ত্র দূর করে নৌকা প্রতীককে জয়যুক্ত করতে হবে।

প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সমীর কুমার দে। এসময় তিনি বলেন, আমি সারাজীবন সুখদুঃখে আপনাদের সাথে থেকেছি। বাকী জীবন আপনাদের সাথে থাকতে চায়। আমাকে দূরে সরিয়ে রাখবেন না, বুকে জড়িয়ে রাখুন।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ^াস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিশ^জিৎ সাধুখাঁ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক পলাশ আর্চয্য।

ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে আনোয়ার হোসেন, মিলন, সাইফুদ্দিন সোনা মিয়া, রবিউল হক, রমজান আলী, টিপু সুলতান, নাজমুল হক বাবলু, আজম আলী, আব্দুল হক, মফিজ মাস্টার, আজাদ আলী, হারুন মন্ডল, ডা. কামাল, ইউনুস আলী, তমছের আলী মালিথা, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, বাবলু হোসেন প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় রান্নাঘর থেকে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১ মিনিট আগে
আলমডাঙ্গায় রান্নাঘর থেকে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভায় অ‌ফিসারসহ ২৭ পু‌লিশ সদস্য পুরস্কৃত : এগিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভায় অ‌ফিসারসহ ২৭ পু‌লিশ সদস্য পুরস্কৃত : এগিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ

অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

৫ ঘন্টা আগে
অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

৬ ঘন্টা আগে
গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

সমাধান কোথায়?

৭ ঘন্টা আগে
সমাধান কোথায়?

যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

৮ ঘন্টা আগে
যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

৮ ঘন্টা আগে
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

৯ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

১২ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

১২ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।