লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১৫ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
বাবুপাড়ার হেলালের বিরুদ্ধে সৌদি আরবে নিয়ে ১ লেবার‌কে স্থানীয় ব্যক্তির নিকট বিক্রি করে দেবার অভিযোগ


আলমডাঙ্গার বাবুপাড়ার আদম ব্যবসায়ী হেলালের বিরুদ্ধে বিদেশি ভালো কোম্পানিতে চাকুরীর প্রলোভন দেখিয়ে সৌদি আরবে নিয়ে গিয়ে স্থানীয় এক ব্যক্তির নিকট বিক্রি করে দেবার অভিযোগ তুলেছেন আলমডাঙ্গার আসাননগরের মিনারুল ইসলাম। সেখানে চুক্তির মেয়াদ শেষে অবৈধ হওয়ায় দীর্ঘ ৯ মাস জেল খেটে নিঃস্ব হয়ে বাড়ি ফিরেছেন মিনারুল ইসলাম। হেলালের বিরুদ্ধে থানায় অভিযোগ করেও কোন সুরাহা হয়নি।


জানা যায়, আলমডাঙ্গা বাবুপাড়ার চেরাগ আলীর ছেলে আদম ব্যবসায়ী হেলাল উদ্দীন সৌদি আরবে বিদেশী কোম্পানিতে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে আসাননগরের মোফাজ্জেল হোসেনের ছেলে মিনারুল ইসলামের নিকট থেকে সাড়ে ৩ লাখ টাকা নেন। ২০১৯ সালের শেষ দিকে তিনি মিনারুল ইসলামকে সৌদি পাঠিয়ে দেন। বলেছিলেন, সৌদি বিমান বন্দর থেকে কোম্পানির লোকজন তাকে রিসিভ করে নিয়ে যাবে। কিন্তু মিনারুলকে কোন কোম্পানির লোক রিসিভ করতে যাননি। গিয়েছিলেন হেলালের ব্যবসার সাথে জড়িত এক বাঙালী। তিনি সৌদির স্থানীয় এক ব্যক্তির নিকট ৩ মাসের চুক্তিতে বিক্রি করে দেন।


এদিকে, চুক্তির মেয়াদ শেষে মিনারুলের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তারপর কাগজ করতে না পারায় সে অবৈধভাবে কয়েক মাস বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান। এক সময় পুলিশের হাতে আটক হন। পরে ৯ মাস জেল খেটে বাড়ি থেকে টাকা নিয়ে গিয়ে সৌদি থেকে একেবারে নিঃস্ব হয়ে বাড়ি ফেরেন।


বাড়ি ফিরে আদম দালাল হেলালের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। এক পর্যায়ে হেলাল এক লাখ তাকা ফেরত দিতে চাইলেও পরে দেননি। এ ঘটনায় বেশ কয়েকমাস মাস আগে মিনারুল দুলাভাই থানায় হেলালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। কিন্তু সে অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ কোন পদক্ষেপ নেননি বলে মিনারুল বিদেশ থেকে এসে দুঃখ প্রকাশ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১০ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১১ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।