লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৮ বার পঠিত
ফন্ট সাইজ:

ধান ও গমবীজের ন্যয্যমূল্য নিশ্চিত করতে ঐক্যবদ্ধের বিকল্প নাই

স্টাফ রিপোর্টার : ধান ও গমবীজের ন্যয্যমূল্য নিশ্চিত করতে ঐক্যবদ্ধের বিকল্প নাই। এই পেশার সাথে জড়িতদেরকে টিকে থাকার জন্য আন্দোলন সংগ্রামের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনীয় তহবিল গঠন করতে হবে। নইলে বীজ উৎপাদনে জড়িত চাষীদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।


বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভায় নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেছেন। গতকাল শনিবার ঝিনাইদহের জোহান ড্রীমভ্যালী পার্কে এই সভা অনুষ্ঠিত হয়।


বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এনামুল হক লোটাস। সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা এনামুল হক (টাঙ্গাইল),সহসভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সুরুজ, কৃষি বিষয়ক সম্পাদক আজমাউল হোসেন মিঠু,কার্যকরী সদস্য মো. মজিবুল আজাদ, ফরিদুল ইসলাম, মো. আলাউদ্দিন, আলমগীর হোসেন,নুরুল ইসলাম, সাইফুল ইসলাম,হারুন অর রশিদ,দেলোয়ার হোসেন ,ইউসুফ হোসেন ও মোবাশ্বের হোসেন।


উল্লেখ্য, বিএডিসি’র অধিক বীজ, কন্ট্রাক্ট গ্রোয়ার্স ও আপৎকালীন- এর আওতায় সারাদেশে ছড়িয়ে থাকা চুক্তিবদ্ধ চাষীদেরকে নিয়ে চলতি বছরের মার্চ মাসে বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। ২৬ সদস্যের কমিটিতে চুয়াডাঙ্গার মো.সালাউদ্দিনকে সভাপতি ও টাঙ্গাইলের মধুপুরের আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটিতে ঠাঁই পেয়েছেন চুয়াডাঙ্গার এনামুল হক লোটাস ও আবুল কালাম আজাদ। এছাড়া, কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন জিল্লুর রশিদ মুকুল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কৃষি | আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩ সেকেন্ড আগে
আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ  টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩ মিনিট আগে
আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।