ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাঁহাপুর গ্রামের ড. শিপনের পিতৃবিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির সহযোগী অধ্যাপক ড.রুহুল কুদ্দুস শিপন ও স্বাস্থ্য সহকারী রুহুল আমীন রিপনের পিতা আলমডাঙ্গার জাঁহাপুর গ্রামের সলিম উল্লাহ আর নেই( ইন্না লিল্লাহি ---রাজিউন)। রবিবার ১০ অক্টোবর বেলা ১১ টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানাযার পর গতকাল বাদ এশা গ্রামের গোরস্থানে লাশ দাফন করা হয়েছে। মরহুমের জানাযায় উল্লেখযোগ্য মানুষের উপস্থিতি ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।
এদিকে, প্রফেসর ড. রুহুল কুদ্দুস শিপন ও স্বাস্থ্য সহকারী রুহুল আমীন রিপনের পিতৃবিয়োগ সংবাদ পেয়ে উপজেলা শিক্ষক সমিতির নেতা ইলিয়াস হোসেন, ইয়াকুব আলী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আলমডাঙ্গার সাংবাদিক সমাজের পক্ষ থেকেও অনুরূপ শোক প্রকাশ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক
১০ ঘন্টা আগে