ট্রেন কেড়ে নিল রেললাইনে বসে মোবাইলফোনের অনলাইন গেমে বিভোর কিশোর বিদ্যুতের জীবন
আলমডাঙ্গায় রেললাইনে বসে মোবাইলফোনে অনলাইন গেম ফ্রী ফায়ার খেলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে ওয়ালিদ হোসেন বিদ্যূত নামের এক কিশোর। মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা রেলস্টেশনের অদূরে রেললাইনের উপর বসে মোবাইলফোনে গেম খেলায় বিভোর ছিল ওই কিশোর। সে সময় খুলনাগামি কপোতাক্ষ এক্সপ্রেসের ধাক্কায় রক্তাক্ত জখম হয় সে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোর রাতে তার মৃত্যু হয়।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বাড়াদি গ্রামের আকরাম হোসেনের ছেলে ওয়ালিদ হোসেন বিদ্যুৎ (১৮) চাকুরির সুবাদে বেশ কিছুদিন ধরে আলমডাঙ্গা শহরে অবস্থান করতো। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে সে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইনে বসে মোবাইলফোনে অনলাইন গেম ফ্রী ফায়ার খেলায় বিভোর ছিল। সে সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামি কপোতক্ষ এক্সপ্রেসের ধাক্কায় সে রক্তাক্ত জখম হয়। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার পপুলার মেডিকেল সেন্টারে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোর রাতে তার মৃত্যু হয়।
বুধবার বাদ আছর বিদ্যুতের লাশ নিজ গ্রামে পৌঁছে। বিদ্যুতের মরদেহ গ্রামে পৌঁছলে এলাকার মানুষ ও বন্ধু বান্ধব এক নজর দেখতে ছুটে আসেন। মা-বাবাসহ নিকট স্বজনদের বুকফাঁটা আর্তনাদে বাতাস ভারি হয়ে উঠেছিল। বাদ মাগরিব জানাযা শেষে গ্রামের গোরস্থানে লাশ দাফর করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
৪ দিন আগে
মাথা গরমের কিছু নেই, রাজনীতি হলো নীতির খেলা : চুয়াডাঙ্গায় নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান
১ সপ্তাহ আগে
আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ২০২৫“র ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ
১ সপ্তাহ আগে