লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় প্রতিমা ভাংচুরের অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়ার দক্ষিণপাড়া দূর্গা পূজা মন্ডপে দুর্বৃত্তরা প্রতিমা ভাংচুর করেছে। দূর্গা ও কালি পূজার জন্য মাটি দিয়ে তৈরি প্রতিমা গুলোর বিভিন্ন অঙ্গ ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। শুক্রবার বিকালে দূর্গা পূজা মন্ডপ কমিটির আয়োজকরা বিষয়টি জানতে পারে।

জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ানের দৌলতদিয়ার দক্ষিণপাড়ায় দূর্গা ও কালি পূজার জন্য প্রতিমা তৈরি করা হয়। প্রতিমা গুলোর অঙ্গ দুর্বৃত্তরা যে কোন সময় ভাংচুর করে। বিষয়টি পূজা মন্ডপ কমিটির আয়োজকরা জানান পর পুলিশকে জানায়।

দুর্বৃত্তরা প্রতিমা গুলোর হাত, মাথা, পেচা, ময়ূর, সিংহের পা, সাপের বিভিন্ন অঙ্গ ভাংচুর করে। চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়ার দক্ষিণপাড়া দূর্গা পূজা মন্ডপের সাধারণ সম্পাদক পলাশ বসু বলেন, পূজা শুরু আগে প্রতিমা ভাংচুরের ঘটনা সহজে মেনে নিতে পারছিনা। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নিক। রাত জেগে এখন থেকে প্রতিমা পাহারা দিতে হবে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার হাবলুর রহমান হাবু বলেন, পূজা মন্ডপ আমি ঘুরে দেখেছি। প্রতিমার বিভিন্ন অঙ্গ ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মহাসিন আলি বলেন, বিষয়টি আমরা শুনার পর লোক পাঠিয়েছি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। যারা জড়িত থাকনা কেন তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায় জানান, ঠিক দুর্গা উৎসবের আগ মুহূর্তে প্রতিমা ভাঙচুরের ঘটনায় উদ্বিগ্ন হিন্দু ধর্মালম্বীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসল কারণ বের করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় উৎসবে বাধা দিতে এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৯ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১০ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১০ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।