লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

আন্তর্জাতিক
এবার থেকে ভ্রমন ভিসা নিয়ে ও উমরাহ হজ্জ করা যাবে

মাসুদ রানা,সৌদি আরব প্রতিনিধিঃওমরার নতুন সুযোগ দিতে যাচ্ছে সৌদি আরব। মহামারি করোনার পর বিদেশিদের জন্য ওমরাহ চালু করতেই ধীরে ধীরে নানা সুবিধা দেওয়ার কথা ভাবছে দেশটি। যেসব বিদেশি নাগরিক ভ্রমণভিসা নিয়ে সৌদি আরবে যাবেন; অনুমতি সাপেক্ষে তাঁরাও ওমরাহ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। খবর সৌদি গেজেট।

মহামারি করোনার আগে ২০১৯ সালের শুরুর দিকে সৌদি সরকার দেশটিতে ভ্রমণকারীদের পর্যটকদের জন্য এ সুযোগ চালু করেছিল। মহামারি করোনার পর দীর্ঘদিন ওমরাহ কার্যক্রম বন্ধ থাকে। শর্ত সাপেক্ষে নতুন করে ওমরাহ চালু হওয়ার পর অনেক শর্তই শিথিল করা হচ্ছে।

হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্রমণভিসা নিয়ে সৌদিতে আসা পর্যটকরা ‘ইতিমারনা’ ও ‘তাওয়াক্কালনা’ অ্যাপসের মাধ্যমে ওমরাহ করার আবেদন করতে পারবে। নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে তাঁরা ওমরাহ পালনেরও সুযোগ পাবেন।

পর্যটকদের জন্য স্বাস্থ্যসংক্রান্ত তথ্য আপডেট করার পরই শুধু তারা ‘ইতিমারনা’তে অ্যাকাউন্ট খুলতে পারবে। হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের শর্তানুসারে যারা দুই সপ্তাহের ব্যবধ্যানে করোনাভাইরাসের টিকার উভয় ডোজ গ্রহণ করেছেন অথবা করোনা থেকে সুস্থ হওয়ার কারণে যার শরীরে এন্টিবডি তৈরি হয়েছে; তারাই ‘ইতিমারনা’ ও তাওয়াক্বালনা’ অ্যাপসে আবেদন সাপেক্ষে ওমরাহ করার অনুমতি পাবে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৯ আগস্ট (১ মহররম ১৪৪৩ হিজরি) থেকে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন টিকাগ্রহণকারী বিদেশি মুসল্লিরা। স্থানীয় প্রায় ৫০০ ওমরাহ সেবা প্রদানকারী কোম্পানি ও প্রতিষ্ঠান এবং ৬ হাজার বিদেশি ওমরাহ এজেন্ট ওমরাহ পালনকারীদের সেবা প্রদান করছে।

হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় আরও জানায়, উচ্চাকাঙ্ক্ষী মুসল্লিরা বিশ্বের যেকোনো জায়গা থেকে ৩০টি ইলেক্ট্রনিক সাইট ও প্লাটফর্মের মাধ্যমে ওমরাহ প্যাকেজ বুকিং দিতে পারবে।

সম্প্রতি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় একক ওমরাহ ভিসা অনলাইনে ইস্যু করার জন্য একটি নতুন প্রক্রিয়া চালু করার পরিকল্পনাও প্রকাশ করেছে।

করোনা মহামারির আগে বিভিন্ন মুসলিম দেশের সঙ্গে ওমরাহ পালনকারীদের কোটা বিষয়ে যে চুক্তি হয়েছিল সে অনুযায়ী সৌদি আরব মুসল্লি গ্রহণে প্রস্তুত

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

১৯ মিনিট আগে
আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কৃষি | আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

৩০ মিনিট আগে
আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ  টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩৪ মিনিট আগে
আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।