লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
একদিনে ৫ থানার ওসির বদলি

সাম্প্রতিকী ডেক্স: একদিনে চুয়াডাঙ্গার ৫ থানার ওসির বদলি করা হয়েছে। ২২ সেপ্টেম্বর বুধবার পুলিশের এসব কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগদান করেছেন। গত ২১ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের এক অফিস আদেশে এই বদলি করা হয়।

জানা যায়, জেলার চার উপজেলার ৫টি থানায় পাঁচজন অফিসার ইনচার্জকে (ওসি) বদলি ও সংযুক্ত করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মহসীন। তিনি এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডাবলমুরিং থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান বর্তমানে জেলা পুলিশেই রয়েছেন। 

দামুড়হুদা থানার ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফেরদৌস ওয়াহিদ। তিনি এর আগে জীবননগর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দর্শনা থানায় অফিসার ইনচার্জ হিসেবে জেলা গোয়েন্দা শাখার ওসি (ডিবি) লুৎফুল কবীরকে দায়িত্ব দেওয়া হয়েছে। দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমানকে জেলা গোয়েন্দা শাখায় সংযুক্ত করা হয়েছে। জীবননগর থানায় ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন আব্দুল খালেক। এর আগে তিনি দামুড়হুদা থানার ওসি ছিলেন।

আলমডাঙ্গা থানায় সাইফুল ইসলাম অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি এর আগে জীবননগর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। আলমডাঙ্গা থানায় দায়িত্বরত অফিসার ইনচার্জ আলমগীর কবীরকে জেলা বিশেষ শাখায় সংযুক্ত করা হয়েছে। পাঁচজন ওসির মধ্যে চুয়াডাঙ্গা সদর থানা ছাড়া বাকি আর চার থানার ওসি আগে থেকেই জেলায় কর্মরত ছিলেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশের চাকরিতে বদলি হওয়াটা স্বাভাবিক বিষয়। এটা নিয়মিত বদলির একটি অংশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৯ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১০ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১০ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।