লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা বাদেমাজু মরহুম শাফায়েত-উল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আলমডাঙ্গা বাদেমাজু যুব সমাজের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও রণাঙ্গনের অন্যতম সংগঠক মরহুম শাফায়েত-উল- ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বিকালে বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম শাফায়েত-উল- ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২০-২১“র ফাইনার খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় এরশাদপুর একাদশ ৫-১ গোলে বন্ডবিল একাদশকে হারিয়ে জয়লাভ করে।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মরহুম শাফায়েত-উল- ইসলামের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

এসময় তিনি বলেন খেলাধুলা যুব সমাজকে মেধাবিকাশে সাহায্য করে। বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড থেকে দুরে রাখে সেজন্য বেশি বেশি খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। আপনারা এলাকায় বেশি বেশি খেলাধুলার আয়োজন করবেন। আপনাদের এলাকায় খেলাধুলার আয়োজন করতে যেকোন ধরনের সহযোগীতার জন্য আমাকে স্বরণ করবেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুূল, বণিক সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দিন, এসআই কামরুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুল গাফফার, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজাবুল হক মনা, সমাজ সেবক আশরাফুল ইসলাম।

উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মহাসিন আলী, আবদার আলী,বদর মেম্বার, নিলুফা মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইউনুস আলী, জামাজামী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবলু চৌধুরী, আওয়ামীলীগ নেতা রাহাত আলী, টুটুল, জেকের আলী, সিরাজ, ডাউকি ইউনিয়নের বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক ইউনুস আলী মাস্টার, বাদেমাজু যুবসমাজের জয়নাল আবেদীন, মনোয়ার হোসেন খোকন, সোহেল রানা, সেন্টু, জাকির, ইয়াহিয়া, জহুরুল ইসলাম, প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

৫ মিনিট আগে
আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কৃষি | আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭ মিনিট আগে
আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ  টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০ মিনিট আগে
আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।