লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা থানার বিদায় অফিসার ইনচার্জ আলমগীর কবীরকে বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ সাইফুল ইসলামকে সংবর্ধনা

আলমডাঙ্গা থানার বিদায় অফিসার ইনচার্জ আলমগীর কবীরকে বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ সাইফুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশের আয়োজনে বদলী জনিত বিদায় ও যোগদান উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়।

অফিসার ইনচার্জ আলমগীর কবীর ২০২০ সালের ৬ মার্চ আলমডাঙ্গা থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি ১৮ মাস ১৫দিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাকে জেলা বিশেষ শাখা(ডিএসবি)তে বদলী করা হয়েছে। নবাগত অফিসার ইনচার্জ হিসেবে আলমডাঙ্গা থানায় যোগদান করলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। তিনি জীবননগর থানায় প্রায় ২ বছর দায়িত্ব পালন করেন।

আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তুহিনুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী অফিসার ইনচার্জ আলমগীর কবীর ও নবাগত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন শেখ মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ^াস, বেলগাছী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, উপজেলা যুবলীগের আহব্বায়ক আনোয়ার হোসেন সোনাহার, বেলগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল।

আলমডাঙ্গা থানার এসআই সনজিৎ কুমার মন্ডলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন এসআই আব্দুল গাফফার, এসআই সুজন , এসআই তৌকির, এসআই এমদাদুল হক, এসআই মিজানুর রহমান, এসআই সুফল কুমার, এসআই তারিফুজ্জামান, এসআই সোহাগ, এসআই রকিবুল ইসলাম, এসআই আমিরুল ইসলাম, এসআই অচিন্ত, এসআই শামীমা খাতুন, এএসআই হামিদুল ইসলাম প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৯ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১০ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১০ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।