লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ জুন, ২০২২ | ১২:০০ রাত ৫ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সভাপতি আব্দুল জব্বার সম্পাদক রোকন, পৌরতে সভাপতি পিন্টু সম্পাদক ওল্টু


সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলুকে সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকনকে সাধারণ সম্পাদক করে আলমডাঙ্গা উপজেলা এবং আজিজুল হক পিন্টুকে সভাপতি ও জিল্লুর রহমান ওল্টুকে সাধারণ সম্পাদক করে আলমডাঙ্গা পৌর বিএনপির কমিটি গঠণ করা হয়ে। দীর্ঘ ১৪ বছর পর দ্বিবার্ষিক সম্মেলন শেষে ৩ সদস্যের নির্বাচন কমিশন দুটি কমিটিই ঘোষণা করে।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এ সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন ধরে উপজেলাব্যাপী নেতাকর্মিদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। এক যুগেরও অধিক সময় পর অনুষ্ঠিত এ সম্মেলনকে কেন্দ্র করে সকল নেতাকর্মি আবেগে উদ্বেলিত ছিল। তারা অপেক্ষায় ছিলেন সম্মেলনের মাহেন্দ্র ক্ষণটির। অবশেষে রবিবার উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হল।


তাছাড়া, উপজেলা বিএনপির কমিটিতে সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, যুগ্ম সাধারন সম্পাদক হাজী মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।


পৌর কমিটিতে সিনিয়র সহসভাপতি মাগরিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মহাবুল হক মাস্টার, সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু।
২৬ জুন রবিবার আলমডাঙ্গার পান্না কমিউনিটি সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির এ দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রউফুন নাহার রিনা। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠণিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির সহ সাংগঠণিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ।


এ সময় প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এ গণ জমায়েত দেখে বোঝা যায় যে এ অঞ্চলের মানুষ শহীদ জিয়াকে কতটা ভালবাসেন ও ধারণ করেন। আমি স্মরণ করি এই অঞ্চল থেকে নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য মিঞা মোহাম্মদ মনসুর আলী ও সহিদুল ইসলাম বিশ্বাসকে। একই সাথে স্মরণ করছি সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি শামসুজ্জামান দুদুকে। রাজনৈতিক দূরদৃষ্টিসম্পন্ন আমাদের নেতা তারেক রহমান। তিনি চুয়াডাঙ্গা জেলায় যে আহ্বায়ক কমিটি উপহার দিইয়েছেন, তারা মাত্র দু মাসের মাথায় সম্মেলন করে প্রমাণ করেছেন দলটি অনেক সংগঠিত। তৃণমূলেরত মতামতের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে যে কমিটি গঠণ করা সম্ভব তা জেলা কমিটি দেখিয়ে দিয়েছে। পদ্মাসেতুর বিরুদ্ধে বিএনপির অবস্থান কোন্দিন ছিল না।


তিনি আরও বলেন, পদ্মা সেতুর বিরুদ্ধে বিএনপির অবস্থান কোনদিন ছিল না। পদ্মা সেতু দেশের সম্পদ। বিএনপির অবস্থান ছিল পদ্মা সেতু নির্মাণের দুর্নীতির বিরুদ্ধে। পদ্মা সেতু নির্মাণের প্রথম সিদ্ধান্ত ছিল বিএনপির। সে সময় স্থান নির্ধারণ করাও হয়েছিল। পরবর্তিতে তত্বাবধায়ক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে।


উদ্বোধনকালে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বলেন, তারেক জিয়ার নির্দেশনা মোতাবেক একেবারে তৃণমূল পর্যায়ে আলোচনা করে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


প্রধান বক্তা শরিফুজ্জামান শরীফ বলেন, তৃণমূলের ত্যাগী নেতাকর্মি নিয়েই নতুন কমিটি গঠণ করা হবে। নতুন নেতৃত্ব সকল প্রতিকুলতায় রাজপথে থেকে সংগ্রাম আন্দোলনকে ত্বরান্বিত করবে ইনশা আল্লাহ।


সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুর জব্বার সোনা, এম জেনারেল ইসলাম, খাজা আবুল হাসনাত, রফিকুল হাসান তনু,ফরিদুুল ইসলাম শিপলু, নুুর নবী সামদানী, আবুু বকর সিদ্দীক, আনোয়ার হোসেন খ, মোর্কারম হোসেন, মনির উদ্দিন, মাহাাতাাব উদ্দিন চুনু, হাবিবুর রহমান বুুলেট,, আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান লিপ্টন, নজরুল ইসলাম, এমদাদুল হক ডাবু, জেলা কৃষক দলের সদস্য সচিব ইউপি চেয়ারম্যান তবারক হোসেন।

পৌর বিএনপি আহব্বায়ক আজিজুর ররহমান পিন্টু ও জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর রহমান রেজুু, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজীব ফেরদৌস পাপেন, আইলহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মিনাজ উদ্দিন, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম, জেহালা ইউনিয়ন বিএনপির সভাপতি সাহিদুদ্দোজা মিল্টন। এছাড়াও উপস্থিত ছিলেন ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার আলী, বিএনপি নেতা প্রবাস, টিপু সুলতান, আমজাদ হোসেন, বোরহান উদ্দিন, আব্দুর রশিদসহ আলমডাঙ্গা পৌর সভা ও ১৫ ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মি।


বিএনপির এ দ্বিবার্ষিক সম্মেলনে উল্লেখ করার মত পদক্ষেপ ছিল নিরোপেক্ষভাবে কমিটি গঠণের জন্য নির্বাচন কমিটি গঠণ। অ্যাড হেদায়েতুল ইসলাম আসলামকে প্রধান নির্বাচন কমিশনার এবং অ্যাড অহিদুল আলম মানি ও অ্যাড আসাদুজ্জামান মিল্টনকে সহকারী নির্বাচন কমিশনার করে এ নির্বাচন কমিশন গঠণ করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।