আলমডাঙ্গায় সনাতন ধর্মের মেয়ে অপহনকারী সাব্বির আটক: মেয়ে উদ্ধার
অপহরণের দীর্ঘ ১ মাস ৪দিন পর আলমডাঙ্গা ষ্টেশনপাড়ার সনাতন ধর্মের মেয়ে অপহনকারী সাব্বিরকে আটক করেছে পুলিশ। উদ্ধার করেছে সনাতন ধর্মের ওই মেয়েকে। গত ১১ আগস্ট আলমডাঙ্গা ষ্টেশনপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। ১৫ সেপ্টেম্বর আলমডাঙ্গা থানা পুলিশ চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে সাব্বিরকে আটকের পর ওই মেয়েকে উদ্ধার করা হয়।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর ষ্টেশনপাড়ার শ্রী বাসুদেব বেদের মেয়েকে কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহদ গ্রামের বাবলু হোসেনের ছেলে সাব্বির হোসেন প্রেমের ফাঁেদ ফেলে তুলে নিয়ে যায়। পরে বিষয়টি বাসু দেব বেদ জানতে পেরে সাব্বির হোসেনের পরিবারের সাথে যোগাযোগ করে।
তারা ওই মেয়েকে ফেরত দিতে চেয়ে ফেরত না দিলে গত ২৫ আগস্ট আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ওই মেয়ের মা বাদী হয়ে মামলা দায়ের করে। ওই মামলায় আলমডাঙ্গা থানার আইটি অভিজ্ঞ এসআই সুলতান মাহমুদ ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সাব্বিরের মোবাইলের লোকেশন জানার চেষ্টা করে।
পরে ১৫ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে সাব্বিরে কৌশলে আটক করে। আটকের পর সনাতন ধর্মের ওই মেয়েকে উদ্ধার করে । ১৫ সেপ্টেম্বর বুধবার সাব্বিরকে জেলহাজতে প্রেরন করেছে। ১৬ সেপ্টেম্বর সনাতন ধর্মের ওই মেয়েকে বিজ্ঞ আদালতে নিয়ে যাওয়া হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক
৮ ঘন্টা আগে