লগইন
আলমডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ জুন, ২০২৪ | ০৬:০০ বিকাল ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪“র উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৮ টায় পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বি-টিম মাঠে উপজেলা পর্যায়ে বালক ও বালিকাদের ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


বালিকাদের ফুটবল ফাইনাল খেলায় পাইকপাড়ার সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে রামদিয়া উদয়ন সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় জয়লাভ করে। উদয়ন বালিকা বিদ্যালয়ের ৫ম শ্রেনির শিক্ষার্থী মীম একাই ৩টি গোল করে দলকে বিজয়ী করেন।


বালকদের ফুটবল ফাইনাল খেলায় হারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।


খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলে আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি খন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুল, সহকারি শিক্ষা অফিসার হুমায়ন কবীর, সহকারি শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার বখতিয়ার উদ্দিন আলমডাঙ্গা থানার এসআই আশিকুল হক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামীম সুলতান।


সহকারি শিক্ষা অফিসার জিএম কামাল হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমতিরি সভাপতি রেফাউল হক, সাধারন সম্পাদক আশরাফুল আলম, প্রধান শিক্ষক রাকিবুস সালেহীন, উপজেলা স্কাউটের সাংগঠনিক সম্পাদক মোল্লা ফেরদৌস রিজভী প্রমুখ। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান কবীর বকুলের ধারা বিবরণীতে খেলা পরিচালনা করেন শিক্ষক তবিবুর রহমান, মামুন, সেলিম, সোহেল, সোলাইমান, রিপন, জাহিদ, তৌহিদুর, আবুল কালাম আজাদ, পান্না, সোহাগ প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

১৪ মিনিট আগে
গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

সমাধান কোথায়?

১ ঘন্টা আগে
সমাধান কোথায়?

যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

২ ঘন্টা আগে
যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

২ ঘন্টা আগে
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

২ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

৬ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

৬ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

৮ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

৮ ঘন্টা আগে
গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

১২ ঘন্টা আগে
অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।