লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় প্রেমিকার বাবার দায়ের করা অপহরণ মামলায় প্রেমিক সাব্বির গ্রেফতার

প্রেমিকার বাবার দায়ের করা অপহরণ মামলায় মূল আসামী সাব্বির গ্রেফতারসহ কিশোরী প্রেমিকাকে উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার ৩ মাসপর প্রেমিক সাব্বিরকে ঢাকা রামপুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে নিয়ে আসে।

জানাগেছে, উপজেলার পাঁচকমলাপুর গ্রামের সারজেত আলীর ছেলে সাব্বির হোসেন (২২) পাশর্^বর্তী শিয়ালমারী গ্রামের জহুরুল ইসলামের ৯ম শ্রেনীতে পড়–য়া মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘদিন প্রেম করার পর তারা গত জুন মাসে বাড়ি থেকে দুজনে ঘর বাধার স্বপ্ন নিয়ে অজানার উদ্দ্যেশে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার কয়েকদিন পর স্কুল পড়–য়া কিশোরীর পরিবার বিভিন্ন জায়গায় তাদেরকে খোজাখুজি করতে থাকে। তাদের সন্ধান না পেয়ে আলমডাঙ্গা থানায় কিশোরীর বাবা বাদি হয়ে সাব্বিরসহ বেশ কয়েকজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

আলমডাঙ্গা থানায় মামলা হওয়ার পর থেকে আলমডাঙ্গা থানা সাব্বির ও তার পরিবারের মোবাইল নাম্বার ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে লোকেশন ট্রাক করার চেষ্টা করে। কিন্তু ধুরন্ধর সাব্বির তার নিজের নামে ক্রয় করা সকল মোবাইল নাম্বার বন্ধ করে দেয়। গোপনে অণ্যের নামে ক্রয়কৃত মোবাইল নাম্বার দিয়ে পরিবারের সাথে যোগাযোগ করতে থাকে। মামলার তদন্তকারী অফিসার এসআই মিজানুর রহমান আলমডাঙ্গা থানার আইটি অভিজ্ঞ এসআই সুলতান মাহমুদের সহযোগীতা নিয়ে দীর্ঘ ৩ মাসধরে কিশোরীকে উদ্ধার ও সাব্বিরকে আটকের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়।

সাব্বিরের সন্ধান না পাওয়ায় এসআই মিজান কৌশল অবলম্বন করে মামলার অন্য দুজন আসামী সাব্বিরের ভাই ও দুলা ভাইকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের মাধ্যমে জানতে পারে সাব্বির তার প্রেমিকা কিশোরীকে নিয়ে ঢাকায় পালিয়ে আছে। গত ১০ সেপ্টেম্বর এসআই মিজানুর রহমান ও এএসআই হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা রামপুরায় অভিযান চালিয়ে ১১ সেপ্টেম্বর অপহরণ মামলার আসামী সাব্বিরকে গ্রেফতারসহ কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে। ১২ সেপ্টেম্বর তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরন করা হবে।

এদিকে এলাকাবাসি জানায়, সাব্বির এবং ওই কিশোরীর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কয়েকবার দুই পরিবারের মাঝে বসাবসিও হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩১ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৮ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৯ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।