আলমডাঙ্গায় নৈশপ্রহরীকে বেঁধে রাইচ মিলে ডাকাতিঃ দুটি লাটাহাম্বার নিয়ে গেছে
আলমডাঙ্গায় নৈশপ্রহরীকে বেঁধে রেখে মেসার্স ইউনুছ রাইচ মিলে দুর্র্ধষ ডাকাতি সঙ্ঘটিত হয়েছে। সঙ্ঘবদ্ধ ডাকাতদল সে সময় মিলের দেশীয় প্রযুক্তিতে তৈরি ইঞ্জিনচালিত দুটি লাটাহাম্বার গাড়ি নিয়ে গিয়েছে। ৫ অক্টোবর রাত আড়াইটার দিকে মুখঢাকা ১০/১২ জনের ডাকাতদল ওই মিলে চড়াও হয়ে এ ঘটনা ঘটায়।
জানা যায়, চুয়াডাঙ্গা -আলমডাঙ্গায় সড়কের আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিলে অবস্থিত মেসার্স ইউনুছ রাইচ মিল। মিলের মালিক আলমডাঙ্গার বিশিষ্ট মিল চাতাল ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল হক। ওই রাইচ মিলের নৈশপ্রহরী বন্ডবিল গ্রামের মৃত ফকির আলীর ছেলে আব্দুল আজিজ (৬০)।
নৈশপ্রহরী আব্দুল আজিজ জানান, রাত প্রায় আড়াইটার দিকে মিলের তারকাটার বেড়া কেটে ১০/১২ জনের ডাকাতদল দাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তার হাতপা ও মুখ বেঁধে ফেলে। পরে মিলের গেটের তালা ভেঙ্গে ধানচাল বহন করা দুটি লাটাহাম্বার গাড়ি নিয়ে যায়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে পুলিশের তদন্ত কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ জড়িতদের আইনের আওতায় আনা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত
২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক
৯ ঘন্টা আগে