আলমডাঙ্গায় ইয়াবাসহ কালিদাসপুরের জুলহাস আটক
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ কালিদাসপুরের জুলহাসকে আটক করেছে। ২৮ সেপ্টেম্বর রাত টার দিকে কালিদাসপুর কুষ্টিয়া বাস স্টান্ড থেকে ইয়াবা বিক্রয়কালে জুলহাসকে আটক করে।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর গ্রামের দক্ষিনপাড়ার চান্দু আলীর ছেলে জুলহাস (৩২) দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। সে বাইরে থেকে ইয়াবা ক্রয় করে নিয়ে এসে আলমডাঙ্গা শহর ও কালিদাসপুর এলাকায় বিক্রয় করে।
২৮ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই সুফল কুমার ও এএসআই আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জুলহাসকে আটক করে। আটকের পর তাকে তল্লাশি করে ১০ পিস ইয়ারা উদ্ধার করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত
২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক
৯ ঘন্টা আগে