লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার সবচে বয়ষ্ক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ডাক্তার আব্দুল হামিদ আর নেইঃ শহরে শোকের ছায়া


আলমডাঙ্গা শহরের প্রবীণ জনপ্রিয় চিকিৎসক আব্দুল হামিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । ৪ অক্টোবর সোমবার বেলা ১১ টায় ঢাকার আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

পারিবারিকভাবে জানা যায়, তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১ সেপ্টেম্বর ঢাকার আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অপারেশন করে গলবøাডারের স্টোন অপসারণ করা হয়। অপারেশনের পর কিছুটা সুস্থ হলেও পরবর্তিতে অসুস্থ হয়ে পড়েন। গত সোমবার বেলা ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


ডাক্তার আব্দুল হামিদ ছিলেন আলমডাঙ্গার সবচে প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। ছিলেন জনপ্রিয় চিকিৎসক ও সমাজসেবক। আলমডাঙ্গা দারুস সালাম ও লিল্লাহ বোর্ডিং -র তিনি দীর্ঘদিন সভাপতি ছিলেন। আলমডাঙ্গা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ ও পরিচালনায় তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তিনি সৎ, পরিশ্রমী ও উদ্যোগী ব্যক্তি হিসেবে সমাজে সন্মানিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও পাঁচ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জ্যৈষ্ঠ পুত্র হাফিজুল হক রতন ব্যাংকার ও কনিষ্ঠ পুত্র ডাক্তার তাহফিনুল হক রিমন সৌদি আরবের কিং সৌদ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।


গতকাল গভীর রাতে লাশ আলমডাঙ্গায় নিয়ে আসা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় জানাযা শেষে মরহুমের নিজ হাতে গড়ে তোলা আলমডাঙ্গা দারুস সালামে দাফন করা হবে।


মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১০ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১১ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।