লগইন
আলমডাঙ্গার মাধবপুর মডেল হাইস্কুলের  শিক্ষক আক্তারুজ্জামান অজ্ঞান পার্টির কবলে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ জুন, ২০২৪ | ০৬:০০ বিকাল ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার মাধবপুর মডেল হাইস্কুলের শিক্ষক আক্তারুজ্জামান অজ্ঞান পার্টির কবলে

আব্দুল্লাহ আল মামুন: আলমডাঙ্গার মাধবপুর মডেল হাইস্কুলের চারু-কারুকলার শিক্ষক আক্তারুজ্জামান অজ্ঞান পার্টির কবলে পড়ে স্বর্বস্ব হারিয়ে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি রয়েছে। ১০ জুন তিনি যশোর থেকে বিএড পরীক্ষা শেষ করে বাস যোগে বাড়ি ফেরার পথে তাকে অজ্ঞান করে সবকিছু নিয়ে যায় চক্রটি।


জানা গেছে, আলমডাঙ্গার মাধবপুর মডেল হাইস্কুলের চারু-কারুকলার শিক্ষক আক্তারুজ্জামানের বাড়ি ঝিনাইদাহ জেলার মহেশপুর গ্রামে। তিনি কয়েক বছর আগে আলমডাঙ্গা মাধবপুর মডেল হাইস্কুলের চারু-কারুকলার শিক্ষক হিসেবে যোগদান করেন। এছাড়াও তিনি সরোজগঞ্জ কম্প্যাক্ট ফাউন্ডেশনের চারুকারুকলা বিভাগের শিক্ষক। তিনি যশোর পালবাড়ি মোড়ে বিএড কোর্সে ভর্তি হয়েছেন। ১০ জুন সোমবার বিএড পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে করে তিনি দুপুর আড়ায়টার দিকে গ্রামের বাড়ি যশোর পালবাড়ি থেকে রাসেল পরিবহনের বাসে ওঠেন।

পাশের সিটে বসা অজ্ঞান পার্টির চক্র যাত্রীর অনুরোধে ডাবের অর্ডার করেন। কৌশলে ডাবের পানিতে চেতনানাশক মেডিসিন মিশিয়ে শিক্ষক আক্তারুজ্জামানকে খেতে দেয়। ডাবের পানি খাওয়ার পর পরই তিনি জ্ঞান হারান। এই সুযোগে অজ্ঞান পার্টির সদস্যরা স্বর্ণের আংটি, পকেট থেকে দুইটা স্মার্ট ফোন এবং কাগজপত্রসহ টাকার ব্যাগ নিয়ে তাকে বাসের ফেলে রেখে চলে যায়। বাসটি মহেশপুরের সামন্তা এলাকায় শেষ স্টপে পৌছালে এলাকার পরিচিত মানুষ সেখান থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন ।

কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেন। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করায় প্রায় ২০ ঘন্টা পর জ্ঞান আসে। সরোজগঞ্জ কম্প্যাক্ট ফাউন্ডেশনের পরিচালক কামরুজ্জামান কাঞ্চনসহ চারু-কারুকলার সকল শিক্ষার্থী শিক্ষক আক্তারুজ্জামানের স্যারের সুস্থ্যতা কামনা করেছেন।


ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন বিভাগের ডাক্তার জাকির হোসেন জানান, রোগী এখন সম্পূর্ণ আশংকামুক্ত।


শিক্ষক আক্তারুজ্জামানের জ্ঞান আসার পর তার কাছে ঘটনা জানতে চাইলে তিনি বলেন এমন দূর্ঘটনা আসলে মেনে নেওয়া দু:ক্ষজনক। তিনি চক্রটিকে সনাক্ত করে দ্রæত আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি যানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

১৪ মিনিট আগে
গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

সমাধান কোথায়?

১ ঘন্টা আগে
সমাধান কোথায়?

যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

২ ঘন্টা আগে
যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

২ ঘন্টা আগে
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

২ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

৬ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

৬ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

৮ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

৮ ঘন্টা আগে
গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

১২ ঘন্টা আগে
অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।