লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার বকসিপুর গ্রামে এক কিশোরকে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ

আলমডাঙ্গার বকসিপুর গ্রামের কিশোর ছাম্মির হোসেনকে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের মধ্যবয়সী রশিদুল ইসলামের বিরুদ্ধে। তুচ্ছ ঘটনা নিয়ে দুই কিশোরের মধ্যে দ্বন্দের জেরে অপর কিশোরের পিতা ছাম্মিরকে মারধর করে হাত ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। এ ব্যাপারে ছাম্মির পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।


জানা গেছে,আলমডাঙ্গার বকসিপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে ছাম্মির হোসেন(১২) আলমডাঙ্গার সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রণীর ছাত্র। সে গত ৩০ আগস্ট দুপুরের দিকে প্রতিবেশি রশিদুল ইসলামের ছেলে সাজনের সাথে খেলা করছিল। খেলার এক পর্যায়ে দু'জনের মধ্যে হাতাহাতি হয়। কিছুক্ষণ পর বিষয়টি মিমাংষা হয়ে গেলে দু'জন বাড়ি চলে যায়। পরে সজনের পিতা রশিদুল ইসলাম ছাম্মিরকে ধরে পাশের মেহগণি বাগানের কাছে নিয়ে গিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে একটা হাত ভেঙ্গে দেয়। আহত অবস্থায় ছাম্মিরকে উদ্ধার করে তার স্বজনরা তাকে হারদী হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। দুই কিশোরের মধ্যে ঘটে যাওয়া দ্বন্দ মিমাংসার পর মধ্য বয়সী রশিদুল ইসলাম কিশোর ছাম্মিরকে এভাবে মারপিট করে ন্যাক্কারজনক ঘটনা ঘটানোয় এলাকার নিন্দার ঝড় উঠেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ছাম্মির বাবা । এলাকাবাসী জানান, একজন মুক্তিযোদ্ধা পরিবারের কিশোর সন্তানকে এভাবে মারপিট করে প্রকাশ্য ঘুরে বেড়ানো আসামীকে গ্রেফতারের দাবী জানিয়েছেন।


এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, ওই কিশোরকে মারপিট করার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩২ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৮ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৯ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।