লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার ফরিদপুরের মেসার্স লিটন চানাচুর ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

নোংরা পরিবেশ ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় চানাচুর তৈরীর অপরাধে আলমডাঙ্গার ফরিদপুরের মেসার্স লিটন চানাচুর ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার সংরক্ষন অধিদপ্তর । ২১ সেপ্টেম্বর মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়াকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।


জানাগেছে, আলমডাঙ্গা বেলগাছী ইউনিয়নের ফরিদুপর গ্রামের লিটন মিয়া তার নিজের বাড়িতেই নিজের নামে নামকরন করে দীর্ঘদিন ধরে তৈরী করে আসছেন লিটন চানাচুর। এলাকায় তার লিটন চানাচুরের নামও ভাল। কিন্তু তিনি চানাচুর তৈরী করেন অস্বাস্থ্যকর পরিবেশে।

এমন অভিযোগে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার অধিদপ্তরের টিম ফরিদপুর বাজারের লিটন চানাচুর কারখানায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে দেখা যায় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ও নোংরা পরিবেশে প্রস্তুত করা হচ্ছে চানাচুর। নোংরা ও ময়লাযুক্ত পরিবেশে মেঝেতে পা দিয়ে দলে প্যাকেটজাত করা হচ্ছে। পায়ো ময়লা, শরীরের ঘাম, চুল-খুশকিতে একাকার হয়ে প্যাকেটজাত হচ্ছে লিটন চানাচুর। মেজোতে শুয়ে আছে একটি বিড়াল। শ্রমিকদের কেউ ন্যূন্যতম স্বাস্থ্যবিধি মেনে কাজ করছে না। যার ফলে প্রতিষ্ঠানের মালিক লিটন মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সালের ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এসময় আলমডাঙ্গা থানা পুলিশ ও জেলা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৯ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১০ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১০ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।