লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার নবাগত ওসি সাইফুল ইসলামের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আলমডাঙ্গার থানার নবাগত অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সাথে আলমডাঙ্গা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বিকেল ৫ টার সময় থানার অফিসার ইনচার্জের রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়সভায় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সকল অপরাধ কমে যাবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন আলমডাঙ্গা বড় উপজেলা, এ অঞ্চল এক সময় সন্ত্রাসীদের অভয়ারন্য ছিল, সেটা বর্তমান সরকার কঠোর হস্তে দমন করেছে। আপনারা আমাকে তথ্য দিয়ে সহায়তা করবেন। আমি আলমডাঙ্গা থানাকে অপরাধ মুক্ত রাখার শতভাগ চেষ্টা করবো। তিনি সেই সাথে আলমডাঙ্গা থানার এরিয়ায় যারা অপরাধমূলক কাজের সাথে জড়িত তাদের হুশিয়ার করে বলেন এখন থেকে সঠিক ও ভাল হয়ে যান। আমার কাছে কোন অপরাধীর ছাড় নাই। আপনি যতবড় ক্ষমতাশীলই হোন না কেন।


মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন শেখ মাহবুবুর রহমান, আলমডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম মন্টু,, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সহ- সভাপতি শেখ শফিউদ্দিন, জামসিদুল হক মুনি, ইউনুছ আলী মন্ডল, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন-আলমডাঙ্গা প্রেসক্লাবের সহ সম্পাদক রুনু খন্দকার, সাংবাদিক কে এ মান্নান, অনিক সাইফুল, সোহের হুদা, তানভীর আহম্মেদ সোহেল, আতিক বিশ^াস, কাইরুল মামুন, গোলাম সরোয়ার সদু, নাহিদ হাসান, নাসির উদ্দিন, ডাবলু, সোহাগ, হাসান মালিক, গিটার প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৯ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১০ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১০ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।