লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সংঘর্ষঃ আহত ৮

আলমডাঙ্গা উপজেলার নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মারামারিতে ৮ জন শিক্ষার্থি আহত হয়েছে। দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ১০ নভেম্বর মারামারির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার নাগদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠান আয়োজন করে। এ সময় তারা সাউন্ড সিস্টেমে লাউড ভলিউমে গান বাজাচ্ছিল। একই সময় দশম শ্রেণির ক্লাস চলছিল। ক্লাসের ব্যাঘাত ঘটায় এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে দশম শ্রেণির শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা ও বাঁশ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৮ জন শিক্ষার্থী আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আহতরা হলো নাগদহ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আসিফ, আলমগীর, হৃদয়, শাকিল, আকাশ, আলো এবং দশম শ্রেণির সাব্বির ও রিয়াদ। আহতরা নাগদহ গ্রামের গোলামবানু প্রাইভেট হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তার হোসেন জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো বিদায় অনুষ্ঠানের আয়োজন করেনি। এসএসসি পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিতে এসেছিল। এ সময় কোনো কারণে দশম শ্রেণির ছাত্রদের সঙ্গে কথা-কাটাকাটি হলে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসা করেছে।

ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) কার্তিক কুমার জানান, নাগদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার সময় দশম শ্রেণির ছাত্রদের সঙ্গে তর্কাতর্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। পরে বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।