লগইন
রংকরণ ও পুনর্লিখন উদ্যোগ শুরু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ আগস্ট, ২০২৬ | ০৯:৫৫ সকাল ২৮৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের গ্রাফিতি সংরক্ষণ | রংকরণ ও পুনর্লিখন উদ্যোগ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দেয়ালজুড়ে অঙ্কিত ঐতিহাসিক জুলাইয়ের গ্রাফিতিগুলো সংরক্ষণের লক্ষ্যে রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। গত শনিবার (১ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাঁর নিজ বাসভবনের প্রধান ফটকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গ্রাফিতিগুলোর মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে ১, ২ ও ৩ আগস্ট পর্যন্ত উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত এই রংকরণ ও পুনর্লিখনের কাজ চলবে। এই ঐতিহাসিক কর্মসূচিতে নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পীরা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী ভাষণে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জুলাইয়ের গ্রাফিতিগুলো পতন হওয়া ফ্যাসিবাদী সরকারের দুঃশাসনের স্মারক। জনমানসে সেই ফ্যাসিবাদী সরকারের নির্যাতন-নিপীড়নের স্মৃতি জাগিয়ে রাখতে এই গ্রাফিতিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের ভয়াবহ দিনগুলোর স্মৃতিচারণ করে বলেন, সেই সময়ে ফ্যাসিবাদী সরকারের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে দেশের তরুণ সমাজ এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। তৎকালীন শাসকগোষ্ঠী তাদের কণ্ঠ রোধ করতে সাধারণ মানুষের উপর বর্বরোচিত হামলা চালায়। এই অবিচার ও নির্যাতনের প্রতিবাদে সন্তানের মরদেহ কাঁধে নিয়ে মানুষ রাজপথে অবস্থান নিয়েছিল। সেই গণ-অভ্যুত্থানে সকল রাজনৈতিক দল এবং শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। অবশেষে ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন, তবে এর আগে তিনি সহস্রাধিক নিরীহ মানুষের জীবন কেড়ে নেন।

উপাচার্য আরও উল্লেখ করেন যে, জুলাই-আগস্টের সেই সময়ে দেশপ্রেমিক ছাত্রছাত্রীরা দেয়ালচিত্রের (গ্রাফিতি) মাধ্যমে শেখ হাসিনার জুলুম, নির্যাতন ও আক্রোশের চিহ্ন এঁকেছিল। এই গ্রাফিতিগুলো এখন দেশের একটি জীবন্ত ইতিহাস। ভবিষ্যতে দেশে আর যেন কোনোদিন ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সে বিষয়ে সবাই সচেতন থাকেন সে আহ্বান জানান তিনি। উপাচার্য বর্তমান সরকারের বৈষম্যহীন সমাজ গঠনের কার্যক্রমে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার উপর গুরুত্বারোপ করেন এবং গ্রাফিতি অঙ্কনে যুক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর মো. ইসরাফিল প্রাং এবং আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।