লগইন
১০ বছরের মায়ার বন্ধন ছিন্ন করে প্রিয় শিক্ষিকার বিদায় : জড়িয়ে ধরে কাঁদল শিক্ষার্থীরা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৮ নভেম্বর, ২০২৬ | ১১:৪৩ রাত ১৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

১০ বছরের মায়ার বন্ধন ছিন্ন করে প্রিয় শিক্ষিকার বিদায় : জড়িয়ে ধরে কাঁদল শিক্ষার্থীরা

শ‌রিফুল ইসলাম রোকন : প্রিয় শিক্ষিকার বিদায়বেলায় কান্নায় ভেঙে পড়ল কোমলমতি শিক্ষার্থীরা। দীর্ঘ ১০ বছর ৩ মাস ১৪ দিনের মায়া, ভালোবাসা আর স্মৃতির বন্ধন ছিন্ন করে বদলিজনিত কারণে নতুন কর্মস্থলে যোগ দিতে বিদায় নিতে হলো শিক্ষক মাসুদা খাতুনকে। এ সময় শিক্ষার্থীদের কান্না ও আবেগঘন দৃশ্য উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।

শিক্ষক মোছা. মাসুদা খাতুন বামানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মজীবনের প্রথম কর্মস্থলে টানা ১০ বছর ৩ মাস ১৪ দিন দায়িত্ব পালন করেন। বদলিজনিত কারণে তিনি ২ নম্বর হারদী ইউনিয়নের কুয়াতলা মুহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

দীর্ঘদিনের পরিচিত বিদ্যালয়, সহকর্মী ও প্রিয় শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। বিদায়বেলায় শিক্ষার্থীরা তাঁকে ঘিরে ধরে। কেউ জড়িয়ে ধরে, কেউ অশ্রুসিক্ত চোখে শেষবারের মতো বিদায় জানায়। শিক্ষার্থীদের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষিকাও।

একজন শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের এমন অকৃত্রিম ভালোবাসা প্রমাণ করে, শিক্ষকতা শুধু পাঠদানের দায়িত্ব নয়; এটি ভালোবাসা, মমতা ও আত্মিক সম্পর্ক গড়ে তোলার এক অনন্য বন্ধন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৫৩ মিনিট আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

৩ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।