লগইন
কুষ্টিয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ জানুয়ারী, ২০২৬ | ০৪:৩১ সকাল ৬৩১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে অবমাননাকর ও বিদ্রূপমূলক বক্তব্যের অভিযোগে কুষ্টিয়া আদালতে মানহানির মামলা হয়েছে। আজ রোববার কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান চৌধুরী শিহাব।


মামলার আসামি মুফতি আমির হামজা বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে আগামী ১ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেছেন।


মামলার আরজিতে অভিযোগ করা হয়, মুফতি আমির হামজা বিভিন্ন ওয়াজ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবাস নিয়ে বিদ্রূপমূলক মন্তব্য করেছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, তিনি মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন। এসব বক্তব্য খালেদা জিয়ার পরিবার, শুভানুধ্যায়ী এবং জাতীয়তাবাদী আদর্শের নেতা-কর্মীদের জন্য মানহানিকর ও মানসিক কষ্টের কারণ হয়েছে। দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৬ ধারায় তাঁর বিরুদ্ধে সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে।


বাদী সোলায়মান চৌধুরী শিহাব বলেন, ‘এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসার মামলা নয়। একজন সাবেক প্রধানমন্ত্রী ও মরহুম ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজে পারস্পরিক সম্মান বজায় রাখতেই আমি আইনের আশ্রয় নিয়েছি।’


বাদীর আইনজীবী আব্দুল মজিদ জানান, আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং পরবর্তী আদেশের জন্য ফেব্রুয়ারির প্রথম দিন ধার্য করেছেন।


এ বিষয়ে বক্তব্য জানতে মুফতি আমির হামজার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি দাবি করেন, তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ওই পোস্টে তিনি লেখেন, তিনি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখেন। তাঁর অনুপস্থিতিতে কুষ্টিয়ায় ‘ইনসাফ কায়েমের লড়াই’ চালিয়ে যাওয়ার পাশাপাশি তাঁর তিন শিশুসন্তানের খেয়াল রাখার জন্য সমর্থকদের প্রতি অনুরোধ জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩৯ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪০ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪০ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫০ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।