লগইন
পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ নভেম্বর, ২০২৬ | ০১:০১ রাত ৯০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

রাজনীতি

পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

রাজধানীর পল্টন এলাকা থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এক আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আটকের পর ওই নেতাকে সেদ্ধ ডিম, পানি ও কফি পরিবেশন করেন নয়ন ও তার অনুসারীরা। আটককৃত আওয়ামী লীগ নেতার নাম জাভেদ দিদার, যিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

ঘটনাটি মঙ্গলবার রাত ১০টার দিকে ঘটে। নয়ন নিজেই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছেন, যেখানে তিনি ঘটনার সময় ও স্থান উল্লেখ করেছেন। ভিডিওতে দেখা যায়, নয়ন ও তার কর্মী-সমর্থকরা জাভেদ দিদারকে আটক করছেন। আটকের পর নয়ন ওই ব্যক্তির পরিচয় এবং পল্টনে তার অবস্থানের কারণ জানতে চান।

কথোপকথনের এক পর্যায়ে নয়নকে বলতে শোনা যায়, "তিনি একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে ধরার পর ডিম খাওয়াচ্ছি।" এ সময় তার সঙ্গে থাকা একজন একটি ডিম নয়নের দিকে এগিয়ে দেন। প্রথমে জাভেদ দিদার ডিম খেতে অস্বীকৃতি জানালেও, নয়ন বলেন, "আপনিও খান, আমিও খাই।" এরপর তিনি নিজে ডিম মুখে দেন এবং জাভেদ দিদারকেও দুটি সেদ্ধ ডিম খাওয়ানো হয়। ডিম খাওয়া শেষ হলে নয়ন তার সঙ্গীদের পানির বোতল আনতে নির্দেশ দেন।

ভিডিওতে আরও দেখা যায়, ডিম ও পানি পানের পর জাভেদ দিদারকে হেঁটে নিয়ে যাচ্ছেন যুবদল নেতা নয়ন। হাঁটতে হাঁটতে নয়ন অভিযোগ করেন, "শেখ হাসিনার আগমন উপলক্ষে তিনি গুলিস্তানের আশেপাশে নাশকতার পরিকল্পনা করছিলেন। তাই মামাকে নিয়ে আসলাম। যাতে উনার শক্তি হয়, এ জন্য দুইটা ডিম খাওয়াইছি। পানির বোতল দিছি। সসম্মানে মামাকে নিয়ে যাচ্ছি।" এই সময় নয়নের সঙ্গে থাকা নেতাকর্মীরা "লীগ ধর, জেলে ভর" স্লোগান দেন।

যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে ভিডিওতে আরও বলতে শোনা যায়, "ইনশা আল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের ভেতর যে লোকটাই স্বৈরাচারের দোসর হিসেবে নাশকতার পরিকল্পনা করবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না।" এরপর যুবদল নেতাকর্মীরা "কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর" স্লোগান দিতে থাকেন।

কিছুক্ষণ পর আওয়ামী লীগের ওই নেতাকে একটি কফিশপে নিয়ে যাওয়া হয়, যেখানে চেয়ারে বসিয়ে নয়ন তাকে কফি খাওয়ান, এমনকি মুখে তুলেও খাইয়ে দেন। এ সময় নয়ন আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের গ্রেপ্তার ও তাদের প্রতি পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের আচরণের কথা উল্লেখ করেন। তিনি নিজেও একটানা ৭৭ দিন রিমান্ডে ছিলেন বলে ভিডিওতে জানান।

ভিডিওর শেষ অংশে রবিউল ইসলাম নয়ন আটককৃত ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে নয়ন জাভেদ দিদারের মুঠোফোন তাদের হাতে তুলে দেন। এরপর কফিশপ থেকে বের করে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের ওই নেতাকে পুলিশের গাড়িতে তোলা হয় এবং পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে নিয়ে যান।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগ নেতা পরিচয়ে আটক জাভেদ দিদারকে থানায় নেওয়া হয়েছে। যাচাই–বাছাই শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ মিনিট আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩৫ মিনিট আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩৫ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৪ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।