লগইন
খুন ও চাঁদাবাজি বেড়েছে, সিন্ডিকেট শক্তিশালী হয়েছে – ছাত্রশিবির সভাপতি সাদ্দাম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ আগস্ট, ২০২৬ | ০২:১৬ দুপুর ২৮৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

রাজনীতি

নির্বাচনোত্তর পরিস্থিতি | খুন ও চাঁদাবাজি বেড়েছে, সিন্ডিকেট শক্তিশালী হয়েছে – ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম মন্তব্য করেছেন যে, নির্বাচনের পরেও দেশের সামগ্রিক পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। বরং হত্যা ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড কয়েকগুণ বেড়েছে এবং বিভিন্ন সরকারি দপ্তরে সিন্ডিকেট আরও শক্তিশালী হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জামালপুর শহরের লুইস ভিলেজে আয়োজিত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, বিএনপি নির্বাচনের পূর্বে বলেছিল যে, নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। নির্বাচনের পরও খুনের ঘটনা পূর্বের মতোই অব্যাহত আছে এবং চাঁদাবাজি লাফিয়ে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। একইভাবে, সিন্ডিকেটগুলো আরও বিস্তৃত ও শক্তিশালী হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিটি সরকারি দপ্তরে অযোগ্য ব্যক্তিদের বসানো হয়েছে, যার ফলে যোগ্যতা ও দক্ষতার মূল্যায়ন হচ্ছে না। তার মতে, বিএনপি যখন সিন্ডিকেট, দুর্নীতি ও ঘুষ বন্ধ করতে ব্যর্থ হয়, তখন স্বাভাবিকভাবেই এসব অনিয়ম মাত্রাতিরিক্ত রূপ নেয়।

দেশের গ্যাস সংকট প্রসঙ্গে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, এই সংকটের পেছনে সরকারের সদিচ্ছার অভাব স্পষ্ট। বিরোধী দল যখন এই সমস্যা সমাধানে গঠনমূলক পরামর্শ দেয়, তখন সরকার সেগুলোকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। তিনি সতর্ক করে বলেন, সরকার যদি এভাবে চলতে থাকে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে এর মধ্য দিয়েই সরকারের পতন হতে পারে।

সাদ্দাম সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নিয়ে সমস্যাগুলো সমাধানের আহ্বান জানান এবং জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দল উভয়কে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অনুরোধ করেন।

এর আগে অনুষ্ঠিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের হাতে পবিত্র কোরআন শরিফ, কলেজ ব্যাগ, কলমদানি, চাবির রিং, কলম, ইসলামিক বই এবং দোয়ার স্টিকারের মতো উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

জাবিপ্রবি ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মো. মামুনুর রশীদের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফাহাদ আহমদের সঞ্চালনায় এই অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, শিক্ষার্থীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।