লগইন
বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬ | ০৪:০০ দুপুর ১৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঢাকা বিভাগ

বিশ্ব নারী উদ্যোক্তা দিবস | বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

বিশ্ব নারী উদ্যোক্তা দিবস (১৯ নভেম্বর) সামনে রেখে রাজধানীর বনানীতে দিনব্যাপী এক বিশেষ উদ্যোক্তা মেলার আয়োজন করেছে নারীদের সুপরিচিত প্ল্যাটফর্ম ‘পাওয়ার অব শি’। দিবসটি আগাম উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি রয়েছে বিভিন্ন আকর্ষণীয় আয়োজন। মেলাটি সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে।

এই আয়োজনের মূল লক্ষ্য নারী উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্ক সম্প্রসারণ, পণ্যের ব্র্যান্ডিং, বাজার বিস্তৃত করা এবং নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করা। মেলায় মানসিক স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম, নারীস্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা, বিশেষ সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো বৈচিত্র্যময় ইভেন্ট থাকছে। এতে প্রতিষ্ঠিত ও সম্ভাবনাময় উভয় প্রকারের নারী উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।

এবারের আয়োজনের একটি উল্লেখযোগ্য উদ্যোগ হলো ‘পাওয়ার অব শি উদ্যোক্তা হান্ট’। এর মাধ্যমে নির্বাচিত ছয়জন নতুন নারী উদ্যোক্তাকে মাত্র ২ হাজার টাকার বিনিময়ে একটি করে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে তাঁরা নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন। এছাড়াও, ১৭ জন অভিজ্ঞ নারী উদ্যোক্তা তাঁদের বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে এই মেলায় অংশ নিচ্ছেন।

‘পাওয়ার অব শি ট্রাস্ট’ ২০১৭ সাল থেকে নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তাদের উন্নয়ন এবং তাঁদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। এই সংগঠনের বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণ, প্রদর্শনী, উদ্যোক্তা সম্মেলন ও নেটওয়ার্কিং উদ্যোগের মাধ্যমে প্রতি বছর শতাধিক নারী উদ্যোক্তা উপকৃত হচ্ছেন।

প্ল্যাটফর্মটির চেয়ারম্যান সাবিনা স্যাবি বলেন, “নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, পণ্যের প্রচার ও প্রসার, নতুন বাজার সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরিতে আমাদের সংগঠন নিরলস কাজ করছে। নারীদের নিজস্ব সক্ষমতা ও উদ্যোগের মাধ্যমে তাঁদেরকে আত্মনির্ভরশীল করে তোলাই ‘পাওয়ার অব শি ট্রাস্ট’-এর অন্যতম প্রধান লক্ষ্য।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪৪ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪৫ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪৬ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫৬ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।