আলমডাঙ্গার দারুস-সালামসহ চুয়াডাঙ্গা জামায়াতের ৯ থানা শাখার নতুন আমিরের নাম ঘোষণা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার দারুস-সালামসহ চুয়াডাঙ্গা জামায়াতের ৯ থানা শাখার নতুন আমিরের নাম ঘোষণা
বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার অধীন ৯টি থানা ও পৌরসভা শাখার ২০২৭-২৮ সেশনের জন্য নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করা হয়েছে। ঘোষিত তালিকায় আলমডাঙ্গা থানা শাখার নতুন আমির নির্বাচিত হয়েছেন মো. দারুস-সালাম। এছাড়া আলমডাঙ্গা পৌরসভা শাখার আমির নির্বাচিত হয়েছেন মো. মাহের আলী।
ঘোষিত তালিকা অনুযায়ী, চুয়াডাঙ্গা সদর থানা শাখায় মো. বেলাল হোসেন, দামুড়হুদা থানা শাখায় মো. নায়েব আলী, চুয়াডাঙ্গা পৌরসভা শাখায় মো. মোস্তফা কামাল, আলমডাঙ্গা থানা শাখায় মো. দারুস-সালাম, আলমডাঙ্গা পৌরসভা শাখায় মো. মাহের আলী, জিএ থানা শাখায় মো. কামরুল হাসান সোহেল, জীবননগর থানা শাখায় মো. সাখাওয়াত হোসেন, দর্শনা থানা শাখায় মো. রেজাউল করিম এবং দর্শনা পৌরসভা শাখায় মো. সাহিকুল আলম অপু নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, তালিকায় থাকা কয়েকজন ব্যক্তি বিভিন্ন স্থানীয় নির্বাচনে প্রার্থীও ছিলেন। এর মধ্যে মো. নায়েব আলী দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে, মো. দারুস-সালাম আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে, মো. সাখাওয়াত হোসেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং মো. রেজাউল করিম গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন।
নতুন নেতৃত্বের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে দলীয় নেতাকর্মীরা আশা করছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা
১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
১৩ ঘন্টা আগে