লগইন
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ নভেম্বর, ২০২৬ | ০৯:০০ রাত ২৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের বিভিন্ন শাখায় কর্মরত শত শত চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারী তাদের ন্যায্য অধিকার এবং স্থায়ী নিয়োগের দাবিতে একযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। দৈনিক হাজিরাভিত্তিক এবং অস্থায়ী এই শ্রমিক-কর্মচারীরা দীর্ঘদিনের বঞ্চনার অবসানের প্রত্যাশায় এই আন্দোলন শুরু করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে 'অস্থায়ী শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ'-এর ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোর্শেদুর রহমান লিঙ্কন, পলাশ আহমেদ, রাশেদুল হক, শহিদুর রহমান, মিলন জোয়াদ্দার, ইউসুফ আলী, চৌধুরী রাসেল আহমেদ, জেলহক এবং মহুয়া খাতুনসহ অন্যান্য শ্রমিক নেতারা। কেরু চিনিকলের বিভিন্ন বিভাগের কয়েকশ অস্থায়ী শ্রমিক ও কর্মচারী ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তাদের দাবি তুলে ধরেন।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, গত ১০ থেকে ১৫ বছর ধরে তারা অত্যন্ত স্বল্প দৈনিক মজুরির বিনিময়ে কেরু অ্যান্ড কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে নিরলসভাবে কাজ করে আসছেন। অথচ তাদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। তারা অবিলম্বে চাকরি স্থায়ীকরণ, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং অন্যান্য সুযোগ-সুবিধাসহ তাদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে এই সামান্য মজুরিতে পরিবার-পরিজন নিয়ে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও চাকরি স্থায়ীকরণের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তারা অবিলম্বে নিজ নিজ পদে স্থায়ী করার জোর দাবি জানান এবং হুঁশিয়ারি দেন যে, দ্রুততম সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন সমাপ্তির পর আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের একটি প্রতিনিধিদল কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে দেশের সরকারপ্রধান বরাবর দুটি পৃথক স্মারকলিপি পেশ করে। পাশাপাশি, শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যানের কাছেও এই স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৮ মিনিট আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

১৭ মিনিট আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

১ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

২ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

২ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৩ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে  আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ক্যানের ছিপিতে তৈরি পোশাকে বিশ্ব সুন্দরীর মঞ্চ মাতালেন থাইল্যান্ডের আনা সুয়েংগাম-ইয়াম

৫ ঘন্টা আগে
ক্যানের ছিপিতে তৈরি পোশাকে বিশ্ব সুন্দরীর মঞ্চ মাতালেন থাইল্যান্ডের আনা সুয়েংগাম-ইয়াম

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।