আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব্য গাঁজা উদ্ধার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব্য গাঁজা উদ্ধার
আলমডাঙ্গায় থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। এসময় একজনের নিকট থেকে ২৫ গ্রাম গাঁজা করে থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দিনগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের আবুল হাসেমের ছেলে বাবু (২৬), হারদী কলেজপাড়া গ্রামের রফিকুল মন্ডলের ছেলে সাগর (১৯) এবং গড়চাপড়া গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে শুভ রহমান (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই শোভন কুমার কুণ্ডুর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানায় ১৫ নভেম্বর দায়ের করা মাদক মামলার পলাতক আসামি বাবু ও সাগরকে গ্রেফতার করে।
অন্যদিকে, বুধবার (২৫ নভেম্বর) দিনগত রাতে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই শরিয়তুল্লা ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ জেহালা থেকে গড়চাপড়া যাওয়ার পাকা রাস্তার পাশে অভিযান চালান। এ সময় গড়চাপড়া গ্রামের নিজ বাড়ির সামনে থেকে শুভ রহমানকে ২৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। শুভ রহমানকে সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিনজনকেই বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
৯ মিনিট আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ
৩ ঘন্টা আগে