লগইন
স্কুলের সাথে প্রধান শিক্ষকের ছেলের হাঁস-মুরগির ফার্মঃ কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ৩২১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা

স্কুলের সাথে প্রধান শিক্ষকের ছেলের হাঁস-মুরগির ফার্মঃ কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বাড়াদী মীর আবেদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই হাঁস-মুরগির ফার্ম গড়ে তোলার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছেলের বিরুদ্ধে। ফার্মের হাঁস-মুরগির বর্জ্যের দুর্গন্ধে বিদ্যালয়ে পাঠরত কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কার সৃষ্টি হয়েছে।


জানা যায়, বাড়াদী মীর আবেদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ ঘেষে ওই বিদ্যালয়টির প্রধান শিক্ষক রেবেকা খাতুনের ছেলে জুবায়ের হাঁস-মুরগির ফার্ম গড়ে তুলেছেন। হাঁস-মুরগির বর্জ্যের দুর্গন্ধে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করা দায় হয়ে পড়েছে। কোমলমতি শিক্ষার্থিদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কার সৃষ্টি হয়েছে।


এমতাবস্থায়, অভিভাবকসহ গ্রামের সচেতন মানুষ প্রধান শিক্ষক ও তার ছেলের অবিবেচনাপ্রসূত কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা কোমলমতি শিশু শিক্ষার্থিদের স্বাস্থ্যসম্মত লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনতে হাঁস-মুরগির ফার্মটিকে স্থানান্তরিত করার দাবিতে উপজেলা নির্বাহি অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।


বাড়াদী গ্রামের ইউপি সদস্য শেখ আমিন উদ্দীন জানান, এটা খুব স্পর্শকাতর বিষয়। শিশু শিক্ষার্থিদের পড়ালেখার পরিবেশ ব্যাহত হয় এমন কাজ কারও করা উচিত নয়। অথচ, খোদ প্রধান শিক্ষিকার ছেলে এ হাঁস-মুরগির খামার করেছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক রেবেকা খাতুনের সাথে কথা বলেও ভাল কিছু হয়নি। স্কুলের জমিতে নয়, নিজেদের জমিতে ফার্মটি করা হয়েছে বলে রেবেকা খাতুন দাবি করেছেন।


আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা জানান, গ্রামবাসির অভিযোগের প্রেক্ষিতে সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষক রেবেকা খাতুনের সাথে কথা বলেছেন। প্রধান শিক্ষিকা ফার্মটি সরিয়ে নিতে সময় চেয়েছেন। যে জমিতে ফার্মটি স্থানান্তরিত হবে সেখানে এখন কলাগাছ আছে। সে জন্য তারা কিছুটা সময় চেয়েছেন। বিদ্যালয় খুলে গেলে দ্রুত যাতে ফার্মটি স্থানান্তর করা হয় সেটি নিশ্চিত করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

১৮ মিনিট আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

২৭ মিনিট আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

১ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

২ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

২ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৩ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে  আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ক্যানের ছিপিতে তৈরি পোশাকে বিশ্ব সুন্দরীর মঞ্চ মাতালেন থাইল্যান্ডের আনা সুয়েংগাম-ইয়াম

৫ ঘন্টা আগে
ক্যানের ছিপিতে তৈরি পোশাকে বিশ্ব সুন্দরীর মঞ্চ মাতালেন থাইল্যান্ডের আনা সুয়েংগাম-ইয়াম

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।