সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
শৈলকুপা থেকে ডাকাতি হওয়া পাটভর্তি ট্রাক উদ্ধার, গ্রেফতার-৭
জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপা থেকে ডাকাতি হওয়া পাট ভর্তি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। শনিবার বিকাল থেকে রোববার সকাল পর্যন্ত খুলনার ফুলতলা, যশোরের চুরামনকাটি ও ঝিনাইদহ সদরের কলমনখালী এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল ও আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার লৌহজং গ্রামের মৃত রজব আলী জোয়ার্দ্দারের ছেলে সাইফুল ইসলাম (৫০), পাগলা কানাই এলাকার কালু মিয়ার ছেলে পিন্টু মিয়া (২৮), স্বপন রায়’র ছেলে সুজন রায় (৩৮), কলামনখালী গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে ইমরান খান সাগর (২৫), হাটগোপালপুর গ্রামের মৃত মতিয়ার জোয়ার্দ্দারের ছেলে মনিরুল জোয়ার্দ্দার (৪২), পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা গ্রামের আবু বক্করের ছেলে আব্দুস সালাম (৩০) ও পাবনা সদর উপজেলার মনোহরপুর গ্রামের কাউছার প্রামানিকের ছেলে নাহিদ হাসান (২৮)।
শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন জানান, গত বুধবার রাতে পাবনা থেকে যশোর গামী আকিজ জুট মিলের একটি পাট বোঝাই ট্রাক লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় আকিজ জুট মিল কর্তৃপক্ষ শুক্রবার শৈলকুপা থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরর পর খুলনা ফুলতলা ও ঝিনাইদহ সদরের কলমন খালী এলাকা থেকে লুন্ঠিত পাট ও যশোরের চুরামনকাটি এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় এর সাথে জড়িত ৭ জনকে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অনুপ্রবেশ অব্যাহত; বিজিবি’র হাতে দালালসহ ১২ জন আটক
মাগুরায় গৃহবধু রিতু হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাতের চেষ্টা হলে কঠোর জবাব | আইনমন্ত্রী ঝিনাইদহে
৯ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
২ দিন আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২ দিন আগে