লগইন
মেহেরপুর যুবলীগের উদ্যোগে যুবক ও শিশু কিশোরদের মাঝে ফুটবল বিতরন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ সেপ্টেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ২৯৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা

মেহেরপুর যুবলীগের উদ্যোগে যুবক ও শিশু কিশোরদের মাঝে ফুটবল বিতরন

মেহেরপুর প্রতিনিধি ॥ কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে বুড়িপোতা ইউনিয়নে যুব সমাজের মাঝে যুবলীগের পক্ষ থেকে ফুটবল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা গোভীপুর গ্রামে যুবক ও শিশু কিশোরদের মাঝে ফুটবল বিতরন করা হয়।

বুড়িপোতা ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন । ফুটবল বিতরণকালে যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন বলেন- খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হবে। খেলোধুলা করলে যুবকরা বিপথে পরিচালিত হয়না।

মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নাই। তাই লেখাপড়ার পাশাপাশি খেলা ধুলা চালিয়ে যেতে হবে। এসময় যুবলীগের আহবায়ক করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করে এবং নিজ বাড়িতে অবস্থান করতে বলে। সামাজিক দুরত্ব বজায় রেখে চলা ফেরা করার অনুরোধ জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা উমেদিন আলী, আওয়ামী লীগ নেতা মুসাদ আলী, ইউনিয়ন যুবলীগের সদস্য গোলজার আলী, ওয়ার্ড যুবলীগের সভাপতি বজলুল রহমান প্রমূখ।

জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাহবুব হাসান ডালিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য আমানুর রহমান সোহেল, সাইফুল ইসলাম উজ্জল, রোকনুজ্জামান মতি, শেখ সারাফত, সাজেদুর রহমান সাজু, মেজবাহউদ্দিন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, শহর ছাত্রলীগের সভাপতি আরিফ শেখ সহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, নেতাকর্মীরা। এসময় গোভীপুর গ্রামে যুবক ও শিশু কিশোরদের মাঝে ৭টি ফুটবল বিতরন করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১৯ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।