লগইন
নিমগ্ন পাঠাগারে Public Communication: A female-only workshop শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত
বড় করে দেখুন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২২ ডিসেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৫৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

নিমগ্ন পাঠাগারে Public Communication: A female-only workshop শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত

২৩ ডিসেম্বর, রোজ মঙ্গলবার, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগারে কেবল নারীদের উপস্থিতিতে, "Talk to express, not to impress" মূলমন্ত্রকে সামনে রেখে, "পাবলিক কমিউনিকেশন" বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাঠাগারে উক্ত কর্মশালা চলাকালে, টেলিগ্রামের ক্লোজ ফিমেইল গ্রুপেও লাইভ টেলিকাস্ট করা হয়। ফলশ্রুতিতে, আলমডাঙ্গার স্থায়ী বাসিন্দাদের পাশাপাশি, দেশে-বিদেশের বিভিন্ন স্থানে অবস্থানরত বাংলাদেশী নারীদের অংশগ্রহণ নিশ্চিত হয়।

মিসেস ইমদাদুল হকের সভাপতিত্বে এবং শারমিন আক্তার শান্তনার সঞ্চালনায়, আসফি মেহনাজ মৌমির কুরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়।

কর্মশালার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শেখ সুমাইয়া তাবাচ্ছুম; কো-অর্ডিনেটর, ইসলামিক হিস্ট্রি এ্যান্ড কালচার ইন্সটিটিউট, বাংলাদেশ।

প্রধান আলোচকের বক্তব্যে, নারীদের পাবলিক কমিউনিকেশনের উদ্দেশ্য, পদ্ধতি, ভাষা, অভিব্যাক্তি (expression), বয়ান (Narrative), অপপ্রচার (propaganda) ইত্যাদি আলোচিত হয়।

আলোচনা পরবর্তী প্রশ্নোত্তর পর্বে, সরাসরি এবং লাইভ টেলিকাস্টে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং একইসাথে উপস্থিত নারীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মশালার আলোচ্য বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে, স্বরচিত ইসলামী নাশীদ পরিবেশনা করেন- খুশবু বিনতে বাশার; শিশুতোষ ছড়া আবৃত্তি করেন- ফারজানা আহমেদ; শহীদ শরীফ ওসমান হাদি রচিত কবিতা আবৃত্তি করেন- শারমিন আক্তার শান্তনা; এবং, বাংলা ভাষাশিক্ষা নিয়ে প্রহসনমূলক কবিতা আবৃত্তি করেন- আসফি মেহনাজ মৌমি।

এরপর, আয়োজকদের পক্ষ থেকে, কর্মশালার ভলান্টিয়ারদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এবং উপস্থিত অতিথিবৃন্দকে নাশতা পরিবেশন করেন নিমগ্ন পাঠাগার ফিমেইল উইং-এর ভলান্টিয়ারগন।

পরিশেষে, পাবলিক কমিউনিকেশনের নববী পদ্ধতি, "কথা বলার আদব" বিষয়ে সুন্নাহের আলোকে বিশেষ সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মিসেস ইমদাদুল হক।

কর্মশালার আনুষ্ঠানিকতা শেষে, অনলাইন লাইভে সংযুক্ত বোনেদের বিশেষ আগ্রহে, নিমগ্ন পাঠাগারের বইয়ের সংগ্রহ ভিডিয়ো কনফারেন্সে প্রদর্শিত হয়। এবং, পরবর্তীতে অনুষ্ঠিতব্য কর্মশালা (আবৃত্তি কর্মশালা) এবং পাঠচক্র সিরিজ (আত্মপরিচয়ের সন্ধ্যানে) -এর ঘোষণা দেওয়া হয়।

বিশেষভাবে উল্লেখ্য, উক্ত কর্মশালায়, ৫ বছরের শিশু থেকে শুরু করে ৮০+ বছর বয়সী প্রায় অর্ধশত নারী সরাসরি উপস্থিত ছিলেন, যা পাঠাগার কক্ষে এক প্রাণবন্ত মিলনমেলার অবতারণা করে। আলমডাঙ্গাতে, কেবল নারীদের নিয়ে যুগোপযোগী এই কর্মশালার জন্য তারা সবাই আয়োজকদের উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং ভবিষ্যতে, আরো বড় পরিসরে, নতুন আয়োজনে- উৎসাহ প্রদান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

১৫ মিনিট আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৩ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৪ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৫ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৫ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৬ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।