লগইন
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন অনু‌ষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ ডিসেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন অনু‌ষ্ঠিত

জেলায় কর্মরত সাংবাদিকদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭-এর ফলাফল ঘোষণা করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি পদে দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক পদে প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি পদে এনটিভির প্রতিনিধি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্ত, জাগো নিউজ ও বাংলাদেশ বেতারে প্রতিনিধি হুসাইন মালিক নির্বাচিত হয়েছেন।


প্রধান নির্বাচন কমিশনার পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মারুফ সরোয়ার বাবু মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।এসময় দুই কমিশনার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌসূলি ( স্পেশাল পিপি) এম এম শাহজাহান মুকুল ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আ স ম আব্দুর রউফ উপস্থিত ছিলেন।


এবারের নির্বাচনে চুয়াডাঙ্গা প্রেসক্লাব থেকে নাজমুল হক স্বপন – শাহ আলম সনি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট থেকে রফিকুল ইসলাম ও হুসাইন মালিক পরিষদ মনোনয়ন উত্তোলন করেন।

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং নির্বাচন কমিশন কর্তৃক দুটি সংগঠনের ২৬জন প্রতিদ্বন্দ্বীর সকলেই বৈধ ঘোষিত হওয়ায় এবং এঁদের কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় প্রত্যেককে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়।


চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন , সহ-সভাপতি রফিক রহমান( এটিএন বাংলা ও এটিএন নিউজ) , সহ সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ (স্টার নিউজ ও দৈনিক বাংলা ) ,অর্থ সম্পাদক জামান আখতার( বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪) ,প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ মামুন ( সময় টিভি) , ক্রীড়া সম্পাদক খাইরুজ্জামান সেতু( দেশ টিভি) , দপ্তর সম্পাদক মফিজুর রহমান ( আমার দেশ) এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন ,সরদার আল আমিন( সম্পাদক ও প্রকাশক দৈনিক মাথাভাঙ্গা, প্রতিনিধি বাংলাভিশন ) , রাজীব হাসান কচি( প্রধান সম্পাদক আজকের খাসখবর , প্রতিনিধি দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল আই) , আশরাফুল হক বিপুল আশরাফ( সম্পাদক –প্রকাশক আজকের চুয়াডাঙ্গা, প্রতিনিধি এস এ টিভি) ,ফাইজার চৌধুরী ( মাছরাঙা টিভি ও রেডিও টুডে ) ও রিফাত রহমান ( বণিক বার্তা ও জিটিভি )।


অপরদিকে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সহ-সভাপতি মো. পলাশ উদ্দিন (বিজয় টিভি) ,সহ-সাধারণ সম্পাদক শামীম রেজা( দৈনিক সকালের সময় ) ,অর্থ- সম্পাদক আলমগীর কবির শিপলু ( দৈনিক জবাবদিহি) ,প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান( মানবজমিন) , ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা রানা ( দৈনিক জনবাণী ) ,দপ্তর সম্পাদক সনজিত কর্মকার ( নয়া শতাব্দী ও কলকাতা টিভি ) এবং কার্যনির্বাহী সদস্য মিজানুল হক মিজান( দি নিউনেশন ও সোনালী বার্তা ) ,মো. খাইরুল ইসলাম ( দৈনিক বর্তমান বাংলা ) মো. আজাদ হোসেন ( এশিয়ান টিভি ও প্রতিদিনের সংবাদ ) এফ এ আলমগীর ( দৈনিক সংগ্রাম ও বাংলাদেশ বার্তা ) ও মো. আশরাফুল আলম( দৈনিক দেশের বাণী ) ।


উল্লেখ্য গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মারুফ সরোয়ার বাবু চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সাংবাদিকদের শীর্ষ দুটি প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিন নির্বাচন কমিশনার হলেন, অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল, অ্যাডভোকেট আ স ম আব্দুর রউফ ও অ্যাডভোকেট মো. আহসান আলী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

১ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

১ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৫ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৬ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৭ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।