লগইন
ঝিনাইদহ যুবলীগ নেতাদের জরুরী সভায় হুঁশিয়ারি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ আগস্ট, ২০২১ | ০৬:০০ বিকাল ২১১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা

ঝিনাইদহ যুবলীগ নেতাদের জরুরী সভায় হুঁশিয়ারি


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে প্রায় ৭ বছর ধরে চলছে যুবলীগের আহবায়ক কমিটি। আওয়ামী লীগের অন্যতম প্রধান সহযোগী এই সংগঠনের সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে মাদক ব্যবসাসহ চালিয়ে যাচ্ছে অনৈতিক কাজ কর্ম। এই সমস্ত কর্মকান্ডে বিব্রত যুবলীগ। স¤প্রতি ঝিনাইদহ শহরে রোমেল নামে এক ধর্ষক যুবলীগের পরিচয় দিয়ে বিলবোর্ড স্থাপন করে। সে ধর্ষন মামলার আসামী ও মধুচক্রের সদস্য হিসেবে মাদক এবং নারী ব্যবসার সঙ্গে জড়িত। রোমেল যুবলীগ-ছাত্রলীগের কোন কমিটির সদস্য না হলেও আসন্ন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিলবোর্ড টাঙিয়েছিল শহরের বিভিন্ন জায়গায়। সেই বিলবোর্ডে সে নিজেকে জেলা যুবলীগের সদস্য হিসাবে পদবি উল্লেখ করে।

ব্যবহার করেছে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, ঝিনাইদহ-২ আসনের এমপি ও যুবলীগ নেতার ছবি। এ নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে ঝিনাইদহ জেলা যুবলীগ। ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন এই ঘটনায় বিরক্তি প্রকাশ করে বলেন, অনেকেই অপকর্ম করে যুবলীগকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করছে। যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া উপমহাদেশের ইতিহাসে একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমাদের কমিটিতে যারা আছেন তাদের প্রায় সবাই সাবেক ছাত্রলীগ নেতা বাকীরা পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতি করে। ব্যানার-বিলবোর্ড টাঙানোর একটা ম্যানুুয়াল আছে।

অনেকেই নিজের খেয়াল খুশি মত পদ-পদবী ব্যবহার করে যুবলীগের লোগো ব্যবহার করছে। তিনি বলেন, আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলে দিয়েছি কোন মাদক ব্যবসায়ী, মাদকসেবি, ধর্ষক, আওয়ামী চেতনা বিরোধী যুবলীগের পরিচয় ব্যবহার করতে চাইলে তাদেরকে ছাঁড় দিবেন না। নিজের অপকর্ম ঢাকতে যুবলীগকে ঢাল হিসাবে ব্যবহার করবে এটা আমরা মেনে নিবো না। প্রয়োজনে আমরাও আইনগত ব্যবস্থা নেব। যুগ্ম আহবায়ক রাশীদুর রহমান রাসেল বলেন, জেলার বিভিন্ন জায়গায় যুবলীগের নামে অনেক ব্যানার-বিলবোর্ড চোখে পড়ে।

কিন্তু যাদের ব্যানার বিলবোর্ড তাদেরকে আমরা চিনিনা। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাজু আমহেদ ও শফিকুল ইসলাম শিমুল বলেন, যুবলীগের উপর কালিমা লেপনের জন্য উদ্দেশ্যমূলকভাবে কিছু মানুষ এ সব করছে। অনেকে পুলিশের হাত থেকে বাচাঁর জন্যে যুবলীগের সাইনবোর্ড ব্যবহার করছে। নেতাদের ভাষ্য যুবলীগের বিলবোর্ড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে, মাদক ব্যবসা করে, চাকরি দেওয়ার নামে অনেকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাত করেছেন, টেন্ডারবাজি, স্ট্যান্ড দখলসহ বিভিন্ন বেআইনি কাজ কর্মে জড়িত। ঝিনাইদহে রাজনৈতিক গ্রæপিংয়ের কারণে কিছু মানুষ যুৃবলীগ সাজার চেষ্টা করছে। কিন্তু তারা আমাদের দলের কেউ না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩৮ মিনিট আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

৩ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।